সোমবার, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়করোনাভাইরাস ঠেকাতে বিদেশ ফেরতদের কোয়ারেনটিন বাধ্যতামূলক: স্বাস্থ্যমন্ত্রী
spot_img
spot_img

করোনাভাইরাস ঠেকাতে বিদেশ ফেরতদের কোয়ারেনটিন বাধ্যতামূলক: স্বাস্থ্যমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে বিদেশ থেকে বাংলাদেশে আসা যাত্রীদের বাধ্যতামূলকভাবে কোয়ারেনটিনে রাখার নির্দেশ দিয়েছেন।

শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ‘নির্দেশ অমান্যকারীদের কারাদণ্ড ও জরিমানা করা হবে।’

স্বাস্থ্যমন্ত্রী টেলিফোনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন। খবর ইউএনবির

এর আগে সকালে ইউরোপে করোনাভাইরাস সবচেয়ে মারাত্মক আকার ধারণ করা ইতালি থেকে ১৪২ জন দেশে ফিরেছেন। তাদের কোয়ারেনটিনে রাখার জন্য আশকোনার হজ ক্যাম্পে নেওয়া হয়েছে।

তবে শুধু ইতালি ফেরত নয়, পরবর্তী সময়ে আক্রান্ত দেশগুলো থেকে কোন যাত্রী দেশে এলে তাকেও বাধ্যতামূলক কোয়ারেনটিনে রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

করোনাভাইরাস আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩৬ জনে। বাংলাদেশে তিনজন আক্রান্ত হলেও দুজন সুস্থ হয়েছেন এবং অপরজনের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

বাংলাদেশসহ বিশ্বের ১৪৫টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments