ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের এসএমই প্ল্যাটফরমে কোয়ালিফাইড ইনভেস্টরস (Qualified Investors-QI) অফারের মাধ্যমে বাজারে আসবে কৃষিবিদ ফিড লিমিটেড। কোম্পানিটির কিউআই অফারের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির কিউআই অফারে আবেদন শুরু হবে আগামী ১০ অক্টোবর। চলবে আগামী ১৪ অক্টোবর পযর্ন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূলে ২.২০ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ২২ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে ব্যাংক ঋণ পরিশোধ, কারখানা ভবন নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ডিজেল জেনারেটর ক্রয়, ডেলিভারি ভ্যান ক্রয় এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ৩০ ডিসেম্বর ২০২০ সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৬৭ টাকা এবং পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৪৭ টাকায়।
এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে এমটিবি ক্যাপিটাল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments