ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৭ সেপ্টেম্বর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। কিন্তু কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনেরও নেতিবাচক প্রভাব। দিন শেষে ডিএসইতে ৩৭.৫০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২৭ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১৪.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ২৫১.৭১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৭৮.৭৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৭৬.২৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৭.৫০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৪৬ কোটি ৪৮ লাখ ৫৩ হাজার ৫৫৫ শেয়ার ২ লাখ ৭৪ হাজার ৪৫৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৯৮০ কোটি ৮৭ লাখ ২৫ হাজার টাকা।
গতকাল ২৬ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ১৩.৪৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ৭ হাজার ২৩৭.১৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৫০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৫৭৪.৫৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৯৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৬৬৫.৬১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৩টির, কমে ২৩০টির এবং অপরিবর্তিত রয় ৩৩টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৩০.০৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৫১ কোটি ৯৩ লাখ ২০ হাজার ৩৪১ শেয়ার ২ লাখ ৮২ হাজার ১৭১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ২৫৭ কোটি ২৯ লাখ ৩৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৭৬ কোটি ৪২ লাখ ১২ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৭ শতাংশ বা ৫৭.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ১৮৪.২৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২১ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৩০টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৯ কোটি ৩৩ লাখ ৫৪ হাজার ১৯৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৫ কোটি ২৩ লাখ ৬১ হাজার ২২১ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ১৫ কোটি ৯০ লাখ ৭ হাজার ২৬ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments