রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাকেনের জন্য সম্ভাব্য সব চেষ্টা পিএসজির
spot_img
spot_img

কেনের জন্য সম্ভাব্য সব চেষ্টা পিএসজির

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়তে পারেন। চলতি মৌসুমে নয়তো আগামী মৌসুমে। বিষয়টি মাথায় রেখেই নতুন প্রজেক্ট নিয়ে ভাবছে কাতারি পেট্রো ডলারে চলা প্যারিসের ক্লাবটি। ওই প্রজেক্টের ভাবনায় চার দামী তারকায় চোখ রেখেছে লিগ ওয়ান চ্যাম্পিয়ন দলটি।

তারা হলেন- টটেনহ্যামের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন, নাপোলির নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিহমেন, জুভেন্টাসের নাম্বার নাইন ও রাইট উইঙ্গে খেলতে পারা সার্বিয়ান তরুণ ডুসন ভ্লাহোভিক ও জার্মান ক্লাব ইনট্রাক ফ্রাঙ্কফুটে খেলা ফ্রান্স স্ট্রাইকার রান্দাল কোলো মুয়ানি।

এই চার স্ট্রাইকারের কাউকে ৮০ মিলিয়নের কমে পাওয়ার আশা করা বোকামি। তাদের কেনার লড়াইয়ে আছে বড় বড় ক্লাব। এর মধ্যে ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেনকে টপ টার্গেট করেছে পিএসজি। তাকে দলে ভেড়াতে প্যারিসের ক্লাবটি সম্ভাব্য সব চেষ্টা করবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আরএমসি স্পোর্টস।

হ্যারি কেনের জন্য পিএসজি এরই মধ্যে ৮৫ মিলিয়ন পাউন্ড বা ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব করেছে বলে জানিয়েছে আরএমসি। জুভেন্টাসের ভ্লাহোভিকে আগ্রহ কমিয়ে হ্যারি কেনের বিষয়ে এরই মধ্যে টটেনহ্যামের সঙ্গে নাকি আলাপও শুরু করেছে লা প্যারিসিয়ানরা।

এর আগে হ্যারি কেনকে কিনতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু এমবাপ্পের দলবদলের খবর বাজারে আসতেই কেনের বিড থেকে সরে এসেছে লস ব্লাঙ্কোসরা। ইংলিশ স্ট্রাইকারকে কিনতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড এবং বায়ার্ন মিউনিখও। তবে দামটা স্পার্সরা ১০০ মিলিয়ন ইউরোর নিচে নামাবে বলে মনে হয় না।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments