ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের পিচ নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। ম্যাচের আগে ভারতের বিপক্ষে পিচ পাল্টানোর অভিযোগ তুলেছিল বৃটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। নতুন পিচের বদলে খেলা হয়েছে ব্যবহৃত পিচে। আর তাই ক্রিকেট মহলে আগ্রহের জায়গা তৈরি করে নিয়েছে ফাইনাল কেমন পিচে খেলা হবে। শুধু তাই নয়, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের পিচ কারা তৈরি করছেন, আর সেটা কীভাবেই বা তৈরি করছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবর বলছে, ‘শুক্রবার বিসিসিআইয়ের প্রধান মাঠকর্মী আশিস ভৌমিক আর তার সহকারী তাপস চ্যাটার্জি ভারতের সাবেক পেসার ও বিসিসিআইয়ের ঘরোয়া ক্রিকেটের মহাব্যবস্থাপক আবে কুরুভিল্লাকে নিয়ে পিচ তৈরির বিষয়টি দেখতে গিয়েছিলেন।
আর কেমন পিচে খেলা হবে সেটার ধারণাও পাওয়া গেছে এনডিটিভির প্রতিবেদনে। সংবাদ সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে এনডিটিভি জানিয়েছে, ‘কালো মাটির ওপরে খুব ভারী রোলার ব্যবহার করা হয়েছে, বুঝতেই হবে যে একটি মন্থর ব্যাটিং উইকেট তৈরি করা হচ্ছে। যেখানে আপনি বড় স্কোর পাবেন ঠিক, কিন্তু নিয়মিত আসবে না। ৩১৫ রানও এখানে যথেষ্ট হতে পারে। তবে পরে ব্যাটিং করাটা কঠিন হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments