সোমবার, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্লার্ক
spot_img
spot_img

ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্লার্ক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আবারো স্কিন ক্যান্সারের অস্ত্রোপচার করিয়েছেন মাইকেল ক্লার্ক। ২০০৬ সাল থেকেই স্কিন ক্যান্সারের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। এবার তার নাক থেকে ক্যান্সারের একটি অংশ অপসারণ করতে হয়েছে।

বিগত কয়েক বছর ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্কিন ক্যান্সার নিয়ে নতুন নতুন তথ্য জানিয়ে আসছেন ক্লার্ক। কয়েক দফা অস্ত্রোপচার এবং নিয়মিত চেকআপের কথা তিনি আগেও জানিয়েছেন।

আজ ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে ক্লার্ক লেখেন, ‘ত্বকের ক্যান্সার এখন বাস্তব ঘটনা, বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ আবার আমার নাক থেকে ক্যান্সারের একটি অংশ কেটে ফেলা হয়েছে। সবাইকে আন্তরিকভাবে মনে করিয়ে দিতে চাই, আপনার ত্বক নিয়মিত পরীক্ষা করুন। প্রতিরোধই সর্বোত্তম সমাধান, তবে আমার ক্ষেত্রে নিয়মিত চেকআপ আর প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণই ছিল বড় বিষয়।’

এর আগে ২০১৯ সালে কপাল থেকে স্কিন ক্যান্সারের অংশ অপসারণ করতে হয়েছিল ক্লার্ককে। তখন এক পোস্টে তিনি তরুণদের উদ্দেশে লেখেন, ‘আরেকটি দিন, আরেকটি স্কিন ক্যান্সারের অংশ আমার মুখ থেকে অপসারণ করা হলো…ঘরের বাইরে যাওয়া তরুণদের বলব- তোমরা রোদ থেকে নিজেদের ত্বককে রক্ষা করো।’

অজি সংবাদমাধ্যম ‘৭নিউজ’ জানিয়েছে, ক্লার্কের ক্যান্সারের সম্ভাব্য কারণ হচ্ছে দীর্ঘ সময় সূর্যের নিচে কাটানো। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ১১৫টি টেস্ট এবং ২৪৫টি ওয়ানডে খেলেছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/বি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments