ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্ববাজারে চাহিদা কমে যাওয়ায় নিম্নমুখী রয়েছে ক্রিপ্টোকারেন্সির বাজার। সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল মুদ্রা বিটকয়েনের পাশাপাশি বাইন্যান্স কয়েন (বিএনবি) ও সোলানার দামও কমেছে। তবে এই প্রবণতার মধ্যেও ইতিবাচক অবস্থানে রয়েছে ইথার (ইথেরিয়াম)।
আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস-এর তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে বিটকয়েনের দাম কমেছে ০ দশমিক ৮৫ শতাংশ। শুক্রবার (১৭ জুলাই) সকাল পর্যন্ত প্রতি বিটকয়েনের দাম ছিল ৬৩ হাজার ৫০৭ মার্কিন ডলার। আর এক বছরের ব্যবধানে এর মূল্য কমেছে ৪৬ শতাংশ।
একই সময়ে বাইন্যান্স কয়েনের (বিএনবি) দাম এক সপ্তাহে ০ দশমিক ৫৫ শতাংশ এবং এক মাসে ১ দশমিক ১৬ শতাংশ কমেছে। বর্তমানে প্রতি বাইন্যান্স কয়েনের দাম ৫৭২ ডলার।
অন্যদিকে সোলানার দামও নিম্নমুখী রয়েছে। গত এক সপ্তাহে এর মূল্য কমেছে ৩ দশমিক ২১ শতাংশ। আর এক বছরের ব্যবধানে সোলানার দাম কমেছে ৩৯ শতাংশের বেশি। বর্তমানে প্রতি সোলানার দাম ৭৫ ডলার।
তবে বাজারে কিছুটা ইতিবাচক অবস্থানে রয়েছে ইথার। গত এক সপ্তাহে এর দাম বেড়েছে ৩ দশমিক ২৫ শতাংশের বেশি। মাসিক হিসাবে মূল্য বেড়েছে ৮ শতাংশেরও বেশি। বর্তমানে প্রতি ইথারের দাম ১ হাজার ৮৫১ ডলার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ






























Recent Comments