রবিবার, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসাপ্তাহিক লেনদেনের শীর্ষে যারা
spot_img
spot_img

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যারা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকার শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিম। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ৪৪ কোটি ৫৩ লাখ ৮০ হাজার টাকার। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.০২ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৮ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৬০ শতাংশ।

লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ৩২ কোটি ৪৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.২০ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের ৩০ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকা (২.০৯ শতাংশ), লাফার্জহোলসিম বাংলাদেশের ২৩ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা (১.৫৬ শতাংশ), সামিট অ্যালায়েন্স পোর্টের ২২ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা (১.৫৪ শতাংশ), বিএসআরএম স্টিলের ২১ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা (১.৪৫ শতাংশ), বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ১৯ কোটি ৯৩ লাখ ৬০ হাজার টাকা (১.৩৫ শতাংশ), ইস্টার্ন হাউজিংয়ের ১৯ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকা (১.৩৩ শতাংশ) এবং মেঘনা ইন্স্যুরেন্সের ১৯ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা (১.৩০ শতাংশ)।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments