বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকগাজায় টেকসই যুদ্ধবিরতি চায় যুক্তরাজ্য-জার্মানি
spot_img
spot_img

গাজায় টেকসই যুদ্ধবিরতি চায় যুক্তরাজ্য-জার্মানি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গাজায় একটি ‘টেকসই যুদ্ধবিরতির’ ওপর জোর দিয়েছে যুক্তরাজ্য ও জার্মানি। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক ব্রিটেনের সানডে টাইমসে যৌথভাবে লেখা নিবন্ধে বিষয়টির ওপর জোর দিয়েছেন।

দুই মন্ত্রী সানডে লিখেছেন, সংঘর্ষে ‘অনেক বেসামরিক লোক নিহত হয়েছে’। তারা হামাসের বিরুদ্ধে অভিযান দ্রুত শেষ করার জন্য ইসরায়েলের উপর চাপ দিয়েছেন।

তারা লিখেছেন, ‘আমাদের অবশ্যই একটি টেকসই যুদ্ধবিরতির পথ প্রশস্ত করার জন্য যথাসাধ্য করতে হবে, যা একটি টেকসই শান্তির দিকে পরিচালিত করবে। যত তাড়াতাড়ি এটি আসবে, ততই ভালো।

ইসরায়েলের মিত্র এই দুই দেশের মন্ত্রীরা অবশ্য এই মুহূর্তে যুদ্ধবিরতির পক্ষে নন বলে জানিয়েছেন।

তাদের ভাষ্য, এটি করা হলে ‘ইসরায়েল কেন আত্মরক্ষা করতে বাধ্য হয়েছে তা উপেক্ষা করা হবে; হামাস বর্বরভাবে ইসরায়েলের ওপর আক্রমণ করেছে এবং এখনও প্রতিদিন ইসরায়েলি নাগরিকদের হত্যার জন্য রকেট ছুড়েছে। হামাসকে অবশ্যই তাদের অস্ত্র সমর্পণ করতে হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments