ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম্যান্স করে সাড়া ফেলে দিয়েছেন আর্জেন্টাইন কিশোর ক্লদিও এচেভেরি। আর তাতে ইউরোপের ক্লাবগুলোর পাখির চোখও তার দিকে। আগামী মৌসুমের ইউরোপের দলবদলের বাজারেও তাই ‘হট কেক’ ১৭ বছর বয়সী এই কিশোর। তাকে দলে ভেড়াতে আগেভাগেই অবিশ্বাস্য প্রস্তাবও দিয়ে রেখেছে বার্সেলোনা।

আসছে জানুয়ারিতেই শুরু হচ্ছে ইউরোপের বাজারে শীতকালীন দলবদলের মৌসুম। আর্জেন্টিনার রেডিও স্টেশন ‘লা রেদ’ জানিয়েছে, সেই সেই উইন্ডো সামনে রেখে এচেভেরিকে দলে নেওয়ার জন্য ইতোমধ্যে মাঠে নেমে পড়েছে ক্লাবগুলো। এই তালিকায় বার্সা ছাড়াও আছে ম্যানচেস্টার সিটি, চেলসি ও পিএসজির মত একাধিক ক্লাব।
রেডি ষ্টেশনটির মতে, ইতোমধ্যে রিভারপ্লেটের কাছে ৩০ মিলিয়ন ইউরো প্রস্তাব দিয়ে রেখেছে বার্সা। তবে স্প্যানিশ ক্লাবটির আর্থিক অবস্থা ভালো না থাকায় তেমন সাড়া দেয়নি রিভারপ্লেট। বার্সা চেয়েছিল, অগ্রিম কিছু ট্রান্সফার দিয়ে রাখতে। পরে ধাপে ধাপে কিস্তিতে পুরো ট্রান্সফার ফি শোধ করার পরিকল্পনা ছিল তাদের।
একই তত্থ্য জানিয়েছেন ইউরোপের দলবদলের বিশ্বস্ত সূত্র ফ্যাব্রিজিও রোমানো। তার খবর অনুয়ায়ী, রিভারপ্লেট বার্সার প্রস্তাব নাকচ করে দিয়েছে। এই সুযোগে এগিয়ে এসেছে ম্যানচেস্টার সিটি এবং চেলসি। তবে এচেভেরির লক্ষ্য বার্সেলোনা। আইডল মেসির সাবেক ক্লাবের হয়ে খেলতে চান এই কিশোর।
বিশ্বকাপের আগে এচেভেরি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘রিভার প্লেটের মতো আমি বার্সেলোনাতে খেলতে চাই। আমি মেসির একজন ভক্ত। আমি তাকে সেখানে খেলতে দেখেছি। সেই ছোটবেলা থেকে আমি ক্লাবটির খেলা দেখে আসছি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments