বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাগামিনির চুক্তি আরও এক বছর বাড়ল
spot_img
spot_img

গামিনির চুক্তি আরও এক বছর বাড়ল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শ্রীলঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভার চুক্তির মেয়াদ বাড়ল আরও এক বছর। ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত বিসিবিতে প্রধান কিউরেটর থাকছেন তিনি। এ বছর ৩১ জুলাই পর্যন্ত চুক্তি ছিল তাঁর।

মেয়াদপূর্তির পর স্পেনপ্রবাসী ছেলের সঙ্গে অবসর জীবন কাটাতে চেয়েছিলেন তিনি। বিসিবি নতুন চুক্তি দেওয়ায় কাজ থেকে ছুটি নেওয়া হলো না লঙ্কান এ কিউরেটরের। ২০১০ সাল থেকে বিসিবির প্রধান কিউরেটর গামিনি।

যদিও তিনি পরিচিতি পেয়েছিলেন আম্পায়ার হিসেবে। ২০০৭ সালে কলম্বোয় অনুষ্ঠিত বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট ম্যাচে আম্পায়ার ছিলেন তিনি। সেখান থেকে হয়ে গেছেন কিউরেটর।

বিসিবিতে প্রায় ১৬ বছর ধরে চাকরি করছেন এই শ্রীলঙ্কান। হাজার হাজার ডলার বেতন দিয়ে দেড় দেশকের বেশি সময় গামিনিকে প্রধান কিউরেটর হিসেবে রেখে বিসিবি তথা দেশের ক্রিকেটের লাভ-ক্ষতির দিকটি খতিয়ে দেখা হয়নি। তিনি মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম নিয়ে পড়ে আছেন প্রথম থেকে।

আরও পড়ুন: বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ট্রফি উন্মোচন

অভিযোগ আছে, দেড় যুগে তাঁর হাত দিয়ে একজন কিউরেটরও তৈরি হয়নি। দেশের কোথাও ভালো মানের উইকেটও বানাতে পারেননি তিনি। বরং মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গামিনির হাতে তৈরি উইকেট নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার।

চুক্তি নবায়ন হওয়ায় আরেকবার প্রশ্ন উঠছে, তাহলে কেন গামিনিকে শুধু মিরপুরের কিউরেটর বানিয়ে রেখেছে বিসিবি? দেশে আন্তর্জাতিক মানের কিউরেটর গড়ে তুলতে কেন তাঁকে কাজে লাগায়নি বিসিবি?

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments