বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএক্সক্লুসিভগুজবে এমারেল্ড অয়েলে কারসাজি: আইনের আওতায় আনবে কমিশন
spot_img
spot_img

গুজবে এমারেল্ড অয়েলে কারসাজি: আইনের আওতায় আনবে কমিশন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েলের নিয়ন্ত্রণ নেবে জাপানভিত্তিক মিনোরি বাংলাদেশ- এমন গুজব ছড়িয়ে এক শ্রেণীর বিনিয়োগকারী কারসাজি করে যাচ্ছে। সেই গুজবে দীর্ঘ ঋণে জর্জরিত মুমূর্ষু কোম্পানি এমারেল্ড অয়েলের শেয়ার দর আকাশচুম্বী হতে চলেছে। যদিও এর আগে জেড ক্যাটাগরির কোম্পানিগুলোর পুন:গঠনের সিদ্ধান্তের পর কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা থেকে বৃদ্ধি পেতে থাকে। কিন্তু গেল ১৫ কার্যদিবসে মিনোরি বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়ার খবর ছড়িয়ে কোম্পানির শেয়ার দর ৩১ টাকায় বাড়ানো হয়েছে। আর এই কারসাজি চক্রের কবলে পড়ে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা।

তথ্যানুসন্ধানে জানা যায়, এমারেল্ড অয়েলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সজন কুমার বসাক গত ৩-৪ বছর ধরেই কোম্পানিটির মালিকানা বিক্রির জন্য এক কথায় দ্বারে দ্বারে ঘুরেছেন। কিন্তু কেউই লোকসান হওয়ার আশঙ্কায় দীর্ঘ ঋণে জর্জরিত কোম্পানিটির হাল ধরতে রাজি হননি। এই ফাঁকে ফাঁকে মালিকানা পরিবর্তনের গুজব ছড়িয়ে কয়েক দফায় শেয়ার দর নিয়ে কারসাজি করা হয়েছে। আর লোকসান গুনেছেন সাধারণ বিনিয়োগকারীরা।

বর্তমানেও একই গুজব ছড়িয়ে কোম্পানিটির শেয়ার দর নিয়ে কারসাজি করা হচ্ছে। তবে একটু ভিন্ন আঙ্গিকে। কারণ কোম্পানিটির ব্যবস্থাপনার দায়িত্বে এখন কমিশনের দেওয়া নতুন স্বাধীন পরিচালকদের পর্ষদ কাজ করছেন। তারা এটিকে কিভাবে বাঁচানো যায় সেই চেষ্টা করছেন। সেটি সঠিক খবর হলেও বাজারে ছড়ানো হয়েছে যে কোম্পানিটি উৎপাদনে ফিরছে, এর নিয়ন্ত্রণ নিচ্ছে জাপানভিত্তিক প্রতিষ্ঠান মিনোরি বাংলাদেশ।

এ ব্যাপারে এমারেল্ড অয়েলের উদ্যোক্তা সাবেক ব্যবস্থাপনা পরিচালক সজন কুমার বসাক ডেইলি শেয়ারবাজার ডটকমকে জানান, এমারেল্ড অয়েলের নিয়ন্ত্রণ অন্য কোন কোম্পানি নিচ্ছে কিনা সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

অন্যদিকে বিষয়টি নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করলে তিনি ডেইলি শেয়ারবাজার ডটকমকে জানান, এমারেল্ড অয়েল কোন প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নিচ্ছে সেটা জানা নেই। কোম্পানিটিকেতো আর নিয়ন্ত্রণে নেওয়া যাবে না। তবে কেউ যদি বিনিয়োগ করতে চায় করতে পারে।

তিনি আরো জানান, এমারেল্ড অয়েল কোম্পানিটি পঁচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, যন্ত্রপাতি আগাছায় খেয়ে ফেলছে। আমার কাছে রিপোর্ট রয়েছে যে, তাদের যন্ত্রপাতি আগাছার নিচে তলিয়ে গেছে।এমারেল্ড অয়েল স্পন্দন ব্রান্ডে রাইস ব্রাণ অয়েল তৈরি করতো। এতো ভালো প্রতিষ্ঠানকে কোম্পানির ব্যবস্থাপনা পর্ষদ এই অবস্থায় নিয়ে গেছে। এরা এই প্রতিষ্ঠানকে ভেঙ্গে চুরে, তছনছ করে, চুরি-চামারি করে চলে যাবে আর আমরা তাকিয়ে থাকবো সেটাতো হয় না। যারা এসমস্ত কাজ করেছে কমিশন থেকে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠানের কাছে এমারেল্ড অয়েলে বিনিয়োগ অথবা মালিকানা পরিবর্তনের জন্য কোম্পানির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু সবাই হিসেব কষে দেখেছেন কোম্পানিটির ১০ টাকার শেয়ারের বিপরীতে কয়েকগুণ বেশি ঋণের দায় ঘাড়ে নিতে হবে। তাই এ কোম্পানিতে কেউই বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেনি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments