শুক্রবার, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাগোলের খাতা খুলবে আজ
spot_img
spot_img

গোলের খাতা খুলবে আজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আকাশে বল উড়িয়ে মেরে শেখ মোরসালিনের অবিশ্বাস্য মিসটি এখনও আলোচনায় ফুটবলাঙ্গনে। ফরোয়ার্ড রাকিব হোসেনের জাল খুঁজে না পাওয়ার ব্যর্থতা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের ফুটবলে। পরীক্ষিত ফরোয়ার্ড সুমন রেজা, আমিনুল ইসলাম সজীবদের খেলিয়ে ফল না পাওয়ায় মধ্যমাঠ শক্তিনির্ভর দল সাজাচ্ছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ৪-৪-২ ফরমেশনে খেলার উদ্দেশ্যই হলো মাঝমাঠের নিয়ন্ত্রণ রাখা।

সেটাতে সফল হলেও আসল কাজ গোলই পাচ্ছে না বাংলাদেশ। বলতে গেলে গোল করারই লোক নেই। স্কোরিংয়ের পুরোনো সমস্যা আফগানিস্তানের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচেও দেখা গিয়েছে। আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় দ্বিতীয় ম্যাচের আগে স্কোরিং নিয়েই বেশি আলোচনা।

শক্তিশালী আফগানদের বিপক্ষে বৃহস্পতিবার গোলের খাতা খুলবে বলে বিশ্বাস ক্যাবরেরার। বিকেল ৫টায় শুরু হতে যাওয়া ম্যাচটি দেখা যাবে টি স্পোর্টসে। প্রথম ম্যাচটি ফিফা টায়ার ওয়ান হলেও উইন্ডোর বাইরে ছিল। আজকের ম্যাচটি উইন্ডোর মধ্যে, অর্থাৎ বাংলাদেশ জিতলে পূর্ণ রেটিং পয়েন্ট পাবে এবং র‍্যাঙ্কিংয়ে উন্নতি ঘটবে।

কিংস অ্যারেনায় প্রথম আন্তর্জাতিক ম্যাচে টিকিট সংকটের কারণে প্রত্যাশা অনুযায়ী দর্শক মাঠে দেখা যায়নি। দ্বিতীয় ম্যাচের দু’দিন আগে, অর্থাৎ মঙ্গলবারই টিকিট বিক্রি শুরু করেছে বসুন্ধরা কিংস। বসুন্ধরার আবাসিক এলাকায় অবস্থিত সোশ্যাল ইসলামী ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের শাখায় টিকিট বিক্রি করা হচ্ছে। ছয় হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামটি আজ যে পরিপূর্ণ হবে, তা দর্শকের আগ্রহ দেখেই বোঝা যাচ্ছে। ফুটবলারদের কাছে সমর্থকদের প্রত্যাশাটা উপভোগ্য ফুটবল। গত সাফ চ্যাম্পিয়নশিপ থেকে সুন্দর ফুটবল খেলার ধারাটা ধরে রেখেছেন তপু বর্মণ-বিশ্বনাথ ঘোষরা। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, হারার আগে না হারার মানসিকতা খেলোয়াড়দের মধ্যে গেঁথে দিয়েছেন ক্যাবরেরা।

এই আত্মবিশ্বাসের জোরেই আজ আফগানিস্তানকে হারানোর স্বপ্ন দেখছেন অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘ছোট মিসটেকের কারণে আমরা প্রথম ম্যাচে জিততে পারিনি। আপনি দেখেন, সেই ম্যাচে কিন্তু আমরা বেটার ফুটবল খেলেছি। কালকে (আজ) দ্বিতীয় ম্যাচ। আশা করি, তাদের হারাতে পারব। আর স্কোরিংয়ের সমস্যাও দূর হবে বলে বিশ্বাস আমার।’

র‍্যাঙ্কিংয়ের ব্যবধান ৩২ হলেও প্রথম ম্যাচে মাঠের পারফরম্যান্সে এগিয়ে ছিল বাংলাদেশই। র‍্যাঙ্কিংয়ে ১৫৭তম স্থানে থাকা আফগানদের বেশির ভাগ সময়ই চাপে রেখেছিল ১৮৯তম স্থানে থাকা বাংলাদেশ। সেই ম্যাচে জিততে না পারলেও ফুটবলারদের লড়াকু পারফরম্যান্সই বলে দিচ্ছে, কতটা বদলে গেছেন তারা।

বৃহস্পতিবার একই একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে ৬০ মিনিট পর অধিনায়ক জামালকে তুলে নেওয়ার পুরোনো রীতি ধরে রাখবেন কোচ ক্যাবরেরা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments