বুধবার, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাঘন ঘন ভুলে যাচ্ছেন? মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে যা করবেন
spot_img
spot_img

ঘন ঘন ভুলে যাচ্ছেন? মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে যা করবেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বয়সের সঙ্গে সঙ্গে অনেকেরই ভুলে যাওয়ার সমস্যা বাড়ে। কারও কারও আবার অতিরিক্ত কাজের চাপ, মানসিক চাপে এ সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে,বয়সকালে আলঝাইমার বা ভুলে যাওয়া রোগের ঝুঁকি কমাতে এখন থেকেই মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ানো জরুরি । ভারতীয় নিউরোসার্জেন ড. এম নারায়ণ স্বামী মস্তিষ্ককে ভালো রাখতে কয়েকটি কার্যকরী উপায়ের কথা বলেছেন। যেমন-

১. ব্যায়াম শুধু হৃৎপিণ্ড বা ওজনের জন্য় নয়, মস্তিষ্কের কার্য ক্ষমতা বাড়াতে, স্মৃতিশক্তি বাড়াতে ভীষণ জরুরি। প্রতিদিন অন্তত ৩০ মিনিট দ্রুত হাঁটা বা হালকা ব্যায়াম করুন। এতে মস্তিষ্কের রক্ত সঞ্চালন ও অক্সিজেন প্রবাহ বাড়বে। এর ফলে স্মৃতিশক্তি ও মনোযোগ ক্ষমতাও বাড়বে।

২. মস্তিষ্ক সুস্থ রাখতে পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই। ঘুম পর্যাপ্ত ও নির্বিঘ্ন ভাবে হলে সারাদিনের ক্লান্তি, অতিরিক্ত চিন্তা দূর হয়। প্রতি রাতে ৭-৯ ঘণ্টা গভীর ঘুম জরুরি। ঘুম যেমন মস্তিষ্ক সতেজ রাখে, তেমনি নতুন কিছু শেখার শক্তি দেয়।

৩. প্রতিদিন যা খাওয়া হয় তার সরাসরি প্রভাব পড়ে মস্তিষ্কে। যত বেশি ভুল খাবার, তেল মসলা যুক্ত খাবার খাবেন সেটার খারাপ প্রভাব শুধু শরীরে নয়, মস্তিষ্কেও পড়ে। শাকসব্জি, ফল, দানাশস্য, ওমেগা ৩- ফ্য়াটি অ্যাসিড যুক্ত খাবার খেলে মস্তিষ্ক পুষ্টি পাবে। এতে মস্তিষ্ক সুস্থও থাকবে।

৪. একাকীত্ব মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেয়। ভুল বা অতিরিক্ত চিন্তা মনকে বিষণ্ণ করে তোলে। এতে মস্তিষ্কের শক্তিক্ষয় হয়, দুর্বল করে তোলে। ভালো বন্ধুদের সঙ্গে মেলা মেশা, পরিবারের সঙ্গে সময় কাটানো, ভালো বই পড়া এবং কোনও ক্লাব বা খেলাধূলায় যুক্ত থাকলে মস্তিষ্ক অনেক বেশি সক্রিয় থাকে।

৫. মস্তিষ্কের কার্যক্ষমতা ধরে রাখতে মস্তিস্ককে চ্যালেঞ্জ করা জরুরি। নতুন কোনো ভাষা শেখা, বই পড়া, ধাঁধা বা সুডোকু মেলানো এবং নতুন কোনো শখ বেছে নিলে মস্তিষ্কের যোগাযোগ শক্তিশালী হয়। এতে স্মৃতি শক্তি বাড়ে, মস্তিষ্কের মাংসপেশি সচল থাকে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments