ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন-সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
নতুন পে স্কেল কবে থেকে বাস্তবায়ন হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “নতুন পে স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে।” তবে এ বিষয়ে আরও আলোচনা প্রয়োজন বলেও জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, “সবই হবে। তবে আরও কিছু বিষয়ে আলোচনা প্রয়োজন। আজ একটি দিক নিয়ে আলোচনা করেছি। অন্যান্য আরও বিষয় রয়েছে। সেসব বিষয়ে আলোচনা শেষে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া হলে তা আপনাদের সামনে তুলে ধরা হবে।”
পে স্কেল ঘোষণার ক্ষেত্রে সরকার সব বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এ সময় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর নতুন পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments