ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং কমার্সিয়াল ব্যাংক অফ সিলন-এর মধ্যে একটি গ্রুপ স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চার্টার্ড লাইফ-এর সিইও (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ এমদাদ উল্ল্যাহ এবং কমার্সিয়াল ব্যাংক অফ সিলন- এর সিইও জনাব নাজিথ মিওয়ানেজ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি পত্রে স্বাক্ষর করেন।
এছাড়াও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমার্সিয়াল ব্যাংক অফ সিলন-এর ডেপুটি সিইও জনাব কাসুন হেরাথ, হেড অব এইচ আর মিস নাফিসা জেরিন এবং চার্টার্ড লাইফ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব কর্পোরেট বিজনেস জনাব রাজন চন্দ্র সাহা ও ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব কর্পোরেট অপারেশনস জনাব মোঃ কামরুল আহছান মজুমদার সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন
কর্মকর্তাবৃন্দ। উক্ত চুক্তির আওতায় কমার্সিয়াল ব্যাংক অফ সিলন-এর সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দদের গ্রুপ স্বাস্থ্য বীমা সুবিধা প্রদান করবে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments