
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আমরা কে না চাই সুন্দর ঝলমলে ঘন চুল। কিন্তু প্রতিনিয়ত ঝড়েযায় মাথার চুল আর তাই আমরা ভুগি হতাশায়। তবুও চেষ্টা করেই যাই সবসময় যেনো চুল হয় ঘন,কালো ও স্বাস্থ্যজ্জ্বল। বিশেষজ্ঞদের মতে, চুলে আমলকির রস ব্যবহার করলে কোলাজেনের মাত্রা বৃদ্ধি পায়। এর ফলে চুল দ্রুত লম্বা হয়। জেনে নেয়া যাক চুলের যত্নে আমলকির উপকারীতা।
আমলকির রসের অন্যতম উপকারিতা হলো এটি চুলের গোড়া শক্ত করতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। বিশেষজ্ঞদের মতে, চুলের স্বাস্থ্যরক্ষায় আমলকি অনন্য। চুল পড়া কমানো থেকে শুরু করে খুসকি প্রতিরোধ পর্যন্ত নানা চুলের সমস্যায় দুর্দান্ত কাজ করে আমলকি এবং সেই সঙ্গে নিষ্প্রাণ চুলে আনে উজ্জ্বলতা।

চুলে আমলকি ব্যবহার করার জন্য একটি পাত্রে আমলকির রস নিন। রসটুকু সব চুলের গোড়ায় ভালোভাবে লাগান। এভাবে রেখে দিন মিনিট পাঁচেক। এরপর আরেকবার মালিশ করে আরও দশ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা ধরনের কোনো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
আমলা তেল দিয়ে মাথার তালু এবং চুলের গোড়ায় মালিশ করুন। তাতে চুলের ফলিকল মজবুত হবে, চুল ওঠাও কমে যাবে। নিয়মিত মাসাজে স্ক্যাল্পে রক্ত চলাচল ভালো হয়, ফলে চুলের বাড়বৃদ্ধিও উন্নত হয়। আমলকির অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণও রয়েছে যা খুশকি আর চুলকানি থেকে স্ক্যাল্পকে রক্ষা করে। ব্যবহার করার আগে তেল সামান্য গরম করে নেওয়া ভালো। সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন ভালো ফল পেতে।

উল্লেখ্য, আমলকীতে প্রচুর ভিটামিন ‘সি’ থাকে। পুষ্টি বিজ্ঞানীদের মতে, আমলকীতে পেয়ারা ও কাগজি লেবুর চেয়ে ৩গুণ ও ১০গুণ বেশি ভিটামিন ‘সি’ রয়েছে। আমলকীতে কমলার চেয়ে ১৫ থেকে ২০গুণ বেশি, আপেলের চেয়ে ১২০গুণ বেশি, আমের চেয়ে ২৪গুণ এবং কলার চেয়ে ৬০গুণ বেশি ভিটামিন ‘সি’ রয়েছে। শুধু চুলের যত্নে নয়, অন্যান্য স্বাস্থ্য উপকারীতা পেতেও মেনুতে রাখতেই পারেন আমলকি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments