শুক্রবার, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাচ্যাম্পিয়নস লিগের সেরা একাদশে নেই কোন আর্জেন্টাইন
spot_img
spot_img

চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশে নেই কোন আর্জেন্টাইন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে ম্যানচেস্টার সিটি। সেইসঙ্গে ট্রেবল নিশ্চিত করে ইংলিশ ক্লাবটি।

টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশ প্রকাশ করেছে উয়েফা। সেরা একাদশে দাপট দেখিয়েছে চ্যাম্পিয়ন ম্যান সিটির ফুটবলাররা। সেরা একাদশে দুই ব্রাজিলিয়ান জায়গা পেলেও জায়গা হয়নি কোন আর্জেন্টাইনের।

চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশের ৭ জন ফুটবলারই জায়গা পেয়েছেন ম্যানচেস্টার সিটি থেকে। বাকি চারজনের দুইজন ইন্টার মিলান এবং রিয়াল মাদ্রিদ থেকে। ফাইনালে খেলা ইন্টার মিলান থেকে সেরা একাদশে সুযোগ পেয়েছেন আলেহান্দ্রো বাস্তোনি ও ফেদেরিকো দিমারকো। আর সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া রিয়াল মাদ্রিদ থেকে একাদশে জায়গা পেয়েছেন কোর্তোয়া এবং ভিনিসিয়ুস জুনিয়র।

সেরা একাদশে ম্যান সিটি থেকে জায়গা পেয়েছেন কাইল ওয়াকার, রুবেন দিয়াজ, স্টোনস, কেভিন ডি ব্রুইনা, রদ্রি, আর্লিং হালান্ড ও বের্নার্দো সিলভা।

চ্যাম্পিয়নস লিগের মৌসুমসেরা একাদশ:

ফরোয়ার্ড: বার্নাদো সিলভা (ম্যান সিটি), আর্লিং হল্যান্ড (ম্যান সিটি), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

মিডফিল্ডার: জন স্টোনস (ম্যান সিটি), কেভিন ডি ব্রুইনা (ম্যান সিটি), রদ্রি (ম্যান সিটি)

ডিফেন্ডার: কাইল ওয়াকার (ম্যান সিটি), রুবেন দিয়াস (ম্যান সিটি), আলেহান্দ্রো বাস্তোনি (ইন্টার মিলান), ফেদেরিকো দিমারকো (ইন্টার মিলান)

গোলরক্ষক: থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ)

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments