সোমবার, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনছবিটি দেশ-বিদেশের সকল সিনেমাপ্রেমীদের দেখাতে চাই
spot_img
spot_img

ছবিটি দেশ-বিদেশের সকল সিনেমাপ্রেমীদের দেখাতে চাই

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুক্তরাষ্ট্রের একাধিক স্টেটে ‘প্রহেলিকা’ চলচ্চিত্রটি দর্শকদের কাছে দারুণ সমাদৃত হয়েছে। দেশের বাইরে প্রহেলিকার প্রদর্শনী নিয়ে আনন্দিত নির্মাতা চয়নিকা চৌধুরী। বললেন, ‘দেশ থেকে ছুটে এসে প্রবাসীদের যে ভালোবাসা পেলাম তা মনে রাখার মতো।

ছবি: সংগৃহীত

নিউইয়র্কে অবস্থানরত চয়নিকা গত ১১ অক্টোবর বুধবার সন্ধ্যায়ও দর্শকদের সাথে জামাইকা মাল্টিপ্লেক্সে সিনেমাটি দেখেন। তাকে ঘিরে থাকা দর্শকদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন চয়নিকা চৌধুরী। এর পরবর্তীতে ১৩ অক্টোবর প্রহেলিকা ছবির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। ছবিটি উত্তর আমেরিকায় পরিবেশন করছে বায়োস্কোপ ফিল্মস।

বায়োস্কোপের কর্ণধার রাজ হামিদ এবং নওশাবা রুবনা রশীদ বলেন, ‘নিউইয়র্কের মতো সান ফ্রাসিস্কোতেও প্রহেলিকা প্রবাসীদের ভালোবাসা পাবে। আমরা মনে করি, এ ধরনের মানসম্পন্ন চলচ্চিত্র আরও পেলে প্রবাসী দর্শকদের কাছে আমরা বাংলাদেশি চলচ্চিত্রকে দারুণ এক জায়গায় তুলে ধরতে পারবো।

উল্লেখ্য, এর আগে প্রহেলিকা চলচ্চিত্রটি অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেটে প্রশংসিত হয়। ছবিটি নিয়ে বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যালে যাওয়ার ইচ্ছে নির্মাতার। চয়নিকা চৌধুরী বলেন, ‘অনেক পরিশ্রমের ফসল প্রহেলিকা। ছবিটি আমি দেশ-বিদেশের সকল সিনেমাপ্রেমীদের দেখাতে চাই। সে কারণেই রিলিজের পর ছবিটির সাথে আমি এখনও রয়েছি। নতুন কাজে হাত দিইনি। প্রহেলিকা প্রযোজনা করেছেন মোহাম্মদ জামাল হোসেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments