ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মাইডাস ফাইন্যান্স লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত সময়ের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৩-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান (Consolidated EPS) হয়েছে ১ টাকা ১৪ পয়সা। গত বছর একই সময় লোকসান ছিলো ৪৪ পয়সা।
হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান (EPS) হয়েছে ২ টাকা ৯৭ পয়সা। যা গত বছর ১ টাকা ৬৫ পয়সা লোকসান ছিলো।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮ টাকা ৬৩ পয়সা।
ডেইলি শেয়ারবাজা্র ডটকম/এম আর.




























Recent Comments