বৃহস্পতিবার, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনজাপানে মুক্তির প্রথম দিনে ধুরন্ধর দেখলেন মাত্র ৯০০ জন
spot_img
spot_img

জাপানে মুক্তির প্রথম দিনে ধুরন্ধর দেখলেন মাত্র ৯০০ জন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বজুড়ে বক্স অফিসে ১৮০০ কোটি রুপির ঝড়, আবার ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম ‘৩ হাজার কোটি রুপি’র ফ্র্যাঞ্চাইজি হওয়ার গৌরব অর্জন করা সিনেমা ‘ধুরন্ধর’। অভিনেতা রণবীর সিং ও পরিচালক আদিত্য ধরের এই অ্যাকশন ধামাকা নিয়ে উন্মাদনার শেষ ছিল না।

তবে দেশের মাটি ও বিশ্বমঞ্চে রেকর্ড গড়লেও, উদীয়মান সূর্যের দেশ জাপানে গিয়ে চরম মুখথুবড়ে পড়ল এই বলিউড মেগা প্রজেক্ট। তুমুল প্রচার-প্রচারণা চালিয়েও প্রথম দিনে জাপানি দর্শকদের সিনেমা হলে টানতে পুরোপুরি ব্যর্থ হয়েছে রণবীরের ‘ধুরন্ধর’!

গত ১০ জুলাই জাপানের ৮০টি প্রেক্ষাগৃহে জাঁকজমকপূর্ণভাবে মুক্তি পায় ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। কিন্তু ট্রেড রিপোর্ট বলছে, মুক্তির প্রথম দিনে দুপুর ২টা পর্যন্ত ৫৭টি থিয়েটারে টিকিট বিক্রি হয়েছিল মাত্র ৪৪৯টি! আর দিন শেষে গোটা জাপানের ৮০টি থিয়েটার মিলিয়ে এই ছবি দেখতে হলে এসেছিলেন মোটে ৯০০ জন দর্শক।

হলিউড ও জাপানি অ্যানিমে ছবির দাপটের মুখে প্রথম সপ্তাহে দেশটির সেরা ২৫টি সিনেমার তালিকাতেও জায়গা করে নিতে পারেনি সিনেমাটি।

জাপানের মাটিতে সবচেয়ে বড় ওপেনিং পাওয়া সেরা ১০টি ভারতীয় ছবির তালিকায় ঢোকার স্বপ্ন ভেস্তে গেছে ‘ধুরন্ধর’-এর। এই তালিকার ১০ম স্থানে থাকা সালমান খানের ‘টাইগার ৩’ প্রথম দিনে ১,৩০০টি টিকিট বিক্রির রেকর্ড গড়েছিল।

রণবীর সিং এবার সেই রেকর্ড ভাঙা তো দূর, ধারের কাছেও ঘেঁষতে পারেননি। তবে সান্ত্বনা একটাই, এর আগে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ ছবিটির কপালেও জুটেছিল একই ভাগ্য; তারাও শীর্ষ ১০-এ ঢুকতে পারেনি।

জাপানিদের হৃদয়ে এখনো রাজত্ব করছে এস এস রাজামৌলির ‘আরআরআর’। প্রথম দিনে ৮,২৩০ জন দর্শক নিয়ে এটিই জাপানে সর্বকালের সেরা ওপেনিং পাওয়া ভারতীয় ছবি। এরপরের তালিকায় রয়েছে সাহো, কল্কি, পাঠান ও জওয়ানের মতো ছবিগুলো।

জাপানে ভরাডুবি হলেও গ্লোবাল বক্স অফিসে কিন্তু ‘ধুরন্ধর’ এক অপ্রতিরোধ্য নাম। ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ছবির প্রথম পার্টটি আয় করেছিল ১,৩০৭ কোটি রুপি। আর সম্প্রতি মুক্তি পাওয়া সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বিশ্বজুড়ে আয় করেছে ১,৮১৩ কোটি রুপি।

দুই পার্ট মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিটির মোট আয় দাঁড়িয়েছে ৩,০১৯.৩৫ কোটি রুপি, যা ভারতীয় সিনেমার ইতিহাসে এক অবিস্মরণীয় রেকর্ড। এমনকি চীন ও মধ্যপ্রাচ্যের বাজার ছাড়াই এটি ভারতীয় সিনেমার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবি। প্রথম স্থানে আমির খানের ‘দঙ্গল’।

আদিত্য ধরের পরিচালনায় এই তারকাবহুল সিনেমায় রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল ও আর. মাধবনের মতো দাপুটে তারকারা।

বিশ্বজুড়ে বাজিমাত করলেও, জাপানিদের মন কেন গলল না রণবীরের অ্যাকশনে—তা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ করছেন বলিপাড়ার সিনেমা বিশেষজ্ঞরা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments