রবিবার, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিজিডিপি ও মূল্যস্ফীতি গণনায় পরিবর্তন আসছে
spot_img
spot_img

জিডিপি ও মূল্যস্ফীতি গণনায় পরিবর্তন আসছে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের অর্থনৈতিক পরিসংখ্যানকে আরও নির্ভুল ও সময়োপযোগী করতে জিডিপি (মোট দেশজ উৎপাদন) এবং ভোক্তা মূল্যসূচক (সিপিআই) গণনার পদ্ধতি সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ইতোমধ্যে বিভিন্ন গবেষণা সংস্থা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাদের মতামতের ভিত্তিতেই একটি সমন্বিত কাঠামো তৈরি করা হবে।
গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ভবনে আয়োজিত এক আলোচনা সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, উন্নয়ন পরিকল্পনার সঠিক বাস্তবায়নে সরকারি তথ্য-উপাত্তের নির্ভুলতা নিশ্চিত করতে একটি বিশেষজ্ঞ কারিগরি কমিটি গঠন করা হবে।

প্রতি মাসে দেশের মূল্যস্ফীতির তথ্য আরও নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য জনগণের সামনে প্রকাশ করাই এর লক্ষ্য বলে জানিয়ে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, জিডিপি ও মূল্যস্ফীতির হিসাব কেবল কিছু পরিসংখ্যান নয়, বরং এটি অর্থনৈতিক নীতিনির্ধারণের প্রধান ভিত্তি। তথ্যে কোনো ধরনের ভুল বা অসংগতি থাকলে তা পুরো পরিকল্পনা প্রক্রিয়াকেই ক্ষতিগ্রস্ত করতে পারে।
জুনায়েদ সাকি আরও উল্লেখ করেন, অতীতে অনেক ক্ষেত্রে উপস্থাপিত তথ্যের সঙ্গে বাস্তবতার মিল ছিল না, যা জনমনে এক ধরনের আস্থার সংকট তৈরি করেছে। তথ্যের এই বিকৃতি বা কারচুপি খতিয়ে দেখতে বিগত বছরগুলোর উপাত্ত নিবিড়ভাবে পর্যালোচনা করা হচ্ছে। জনগণের আস্থা ফিরিয়ে আনতে সঠিক ও বাস্তবসম্মত তথ্য তুলে ধরা অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী জানান, পরিসংখ্যান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ পদ্ধতি আধুনিকায়ন করা হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments