
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিসকে নিরাপত্তা সেবা দেবে ইডটকো বাংলাদেশ লিমিটেড। মঙ্গলবার (০৬ জুলাই) এ চুক্তির বিষয়ে অনুমোদন দিয়েছে জেনেক্স ইনফোসিসের পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ৩৬০ ডিগ্রি সিকিউরিটি সলুশোন সার্ভিস দেওয়ার জন্য চুক্তি করেছে। চুক্তি অনুযায়ি, আগামি ৩ বছর সিকিউরিটি সার্ভিস দেবে জেনেক্স ইনফোসিস। এক্ষেত্রে ৩৬০ ডিগ্রী ইন্টারনেট অব থিংস (আইওটি) ভিত্তিক সিকিউরিটি সল্যুশন সার্ভিসসহ মনিটরিং ও চুরি থেকে সুরক্ষা দেওয়া হবে। এই সার্ভিস থেকে আগামি ৩ বছর ২৪ কোটি টাকা করে আয় হবে বলে ধারনা করছে জেনেক্স ইনফোসিস কর্তৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
























Recent Comments