রবিবার, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদঝুঁকিপূর্ণ রেঞ্জের কাছাকাছি জেএমআই হসপিটাল
spot_img
spot_img

ঝুঁকিপূর্ণ রেঞ্জের কাছাকাছি জেএমআই হসপিটাল

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: গেল ৩১ মার্চ দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু করেছে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। লেনদেনের শুরু থেকে এ পর্যন্ত ১২ কার্যদিবসই শেয়ারটির দর টানা বেড়ে চলেছে। কোম্পানিটির শেয়ার দর ২২ টাকা থেকে শুরু করে ৬৭ টাকায় উন্নীত হয়েছে। অর্থাৎ ১২ কার্যদিবসেই শেয়ারটির দর ২০০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এদিকে শেয়ার দর যতই বৃদ্ধি পেয়েছে কোম্পানিটির প্রাইস আর্নিং রেশিও (পি/ই) ততই বৃদ্ধি পেয়ে ঝুঁকিপূর্ণ রেঞ্জের কাছাকাছি চলে এসেছে। আজ ১৯ এপ্রিল কোম্পানিটির পি/ই রেশিও দাঁড়িয়েছে ৩৮.২৮ (বার্ষিক আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে)। শেয়ার দর আরেকটু বাড়লেই ঝুঁকিপূর্ণ শেয়ারের তালিকায় স্থান নেবে জেএমআই হসপিটাল।

জানা যায়, জেএমআই হসপিটালের শেয়ার দর জেএমআই সিরিঞ্জের মতো বৃদ্ধি পাবে বলে গুজব ছড়িয়েছে। কিন্তু জেএমআই সিরিঞ্জের পরিশোধিত মূলধন যেখানে ২২ কোটি ১০ লাখ টাকা সেখানে জেএমআই হসপিটালের মূলধন ১২৫ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকা। জেএমআই সিরিঞ্জের পরিচালকদের হাতে রয়েছে ৭৯.৬৫ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে মাত্র ১৫.৫৮ শতাংশ শেয়ার। অন্যদিকে জেএমআই হসপিটালের পরিচালকদের হাতে রয়েছে ৩২.৩২ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৮.৪৫ শতাংশ শেয়ার। অর্থাৎ জেএমআই সিরিঞ্জ থেকে জেএমআই হসপিটালের বিপুল পরিমাণ বেশি শেয়ার মার্কেট রয়েছে। তাই কৃত্রিম শেয়ার সংকট তৈরি করে কারসাজি চক্র দর বৃদ্ধি করে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতির মুখে ফেলার পায়তারা করছে। সবচেয়ে বড় বিষয় জেএমআই হসপিটালের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার সংখ্যার পরিমাণ ৩৯.২৩ শতাংশ। যে কোন সময় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে থেকে ব্যাপক সেল প্রেসার আসতে পারে। তাই বিনিয়োগের পূর্বে শেয়ারটি নিয়ে ভালোভাবে বিশ্লেষণ করা উচিত বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments