বৃহস্পতিবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিডলারসহ বৈদেশিক মুদ্রা বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ
spot_img
spot_img

ডলারসহ বৈদেশিক মুদ্রা বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নগদ ডলারসহ বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে ব্যাংকগুলোর জন্য সর্বোচ্চ বিনিময় হার নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে কোনো ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত বিসি সেলিং রেটের বেশি দামে গ্রাহকের কাছে নগদ বৈদেশিক মুদ্রা বিক্রি করতে পারবে না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-২ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা কেনার ক্ষেত্রে ব্যাংকগুলো সাধারণত টিটি ক্লিন, টিটি ডকুমেন্ট ও ওডি সাইট বিনিময় হার অনুসরণ করে। আর বিক্রির ক্ষেত্রে ব্যবহার করা হয় বিসি বিনিময় হার।

নতুন সিদ্ধান্তে নগদ বৈদেশিক মুদ্রা বিক্রির সর্বোচ্চ সীমা হিসেবে বিসি সেলিং রেট নির্ধারণ করা হয়েছে। ফলে নির্ধারিত হারের অতিরিক্ত দাম নেওয়ার সুযোগ থাকছে না ব্যাংকগুলোর।

এ নির্দেশনা কার্যকর করতে ব্যাংকগুলোর অনুমোদিত ডিলার (এডি) শাখায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগের ফলে নগদ ডলার বিক্রিতে ব্যাংকগুলোর মধ্যে দরের বড় ধরনের পার্থক্য কমবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগও সীমিত হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments