ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) পিএলসি তাদের প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ সংক্রান্ত সংবাদ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি, চিঠি বা ইমেইল পায়নি।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাঠানো এক জিজ্ঞাসার জবাবে কোম্পানিটি এ অবস্থান স্পষ্ট করে।
ডিএসই সূত্রে মতে, গত ১৫ জুন তারিখে একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত ‘পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত’ শীর্ষক প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছিল।
এর জবাবে জিএসপি ফাইন্যান্স জানায়, বাংলাদেশ ব্যাংক এর আগে উচ্চ খেলাপি ঋণ (এনপিএল), তারল্য সংকট এবং আমানতকারীদের অর্থ পরিশোধসংক্রান্ত সমস্যা সমাধানে জিএসপি ফাইন্যান্সসহ ২০টি আর্থিক প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছিল। ওই চিঠির পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ ব্যাংকের চাহিদা অনুযায়ী জবাবও জমা দিয়েছে।
তবে প্রশাসক নিয়োগের বিষয়ে প্রকাশিত সংবাদ সম্পর্কে কোম্পানিটি জানায়, তারা বিষয়টি কেবল জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমেই জেনেছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি, চিঠি বা ইমেইল তাদের কাছে পৌঁছায়নি।
কোম্পানিটি আরও জানায়, প্রশাসক নিয়োগ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পেলে তাৎক্ষণিকভাবে বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং বিনিয়োগকারীদের অবহিত করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ




























Recent Comments