শনিবার, ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদডিএসইতে চার স্বতন্ত্র পরিচালক নিয়োগ
spot_img
spot_img

ডিএসইতে চার স্বতন্ত্র পরিচালক নিয়োগ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) পরিচালনা পর্ষদে চারজন নতুন স্বতন্ত্র পরিচালক মনোনয়ন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (২০ ফেব্রুয়ারি) ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে বলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম নিশ্চিত করেছেন।

ডিএসইতে নিয়োগ প্রাপ্ত স্বতন্ত্র এই চার পরিচালকের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তি অনুষদের ডিন ডা. হাফিজ মোঃ হাসান বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এবং বীমা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. আবদুল্লাহ আল মাহমুদ, সাবেক সচিব ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন এবং ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর (নেপাল ও ভুটান) মিসেস রুবাবা দৌলা।

গত ১৮ ফেব্রুয়ারী গত পর্ষদের পরিচালকদের মেয়াদ শেষ হয়েছে। পরে ডিএসই নতুন পর্ষদ নিয়োগ দেওয়ার জন্য বিএসইসিতে ১৮ জনের নামের তালিকা জমা দিয়েছিলো। সেখান থেকে চার জনকে নিয়োগ দিলো বিএসইসি। বাকী দুইজন পরিচালক পরে নিয়োগ দেওয়া হবে।

ডিমিউচ্যুয়ালাইজেশন আইন অনুযায়ী উভয় স্টক এক্সচেঞ্জের পর্ষদে ১৩ জনের মধ্যে ৭ জন স্বতন্ত্র পরিচালক ও ৪ জন শেয়ারহোল্ডার পরিচালক থাকবে। এছাড়া একজন কৌশলগত বিনিয়োগকারীর মনোনিত পরিচালক এবং পদাধিকার বলে পর্ষদে আরেকজন রয়েছেন ব্যবস্থাপনা পরিচালক।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments