শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনডিবি কার্যালয় থেকে বেরিয়ে অপু বললেন: মানুষ ভুলের ঊর্ধ্বে নয়
spot_img
spot_img

ডিবি কার্যালয় থেকে বেরিয়ে অপু বললেন: মানুষ ভুলের ঊর্ধ্বে নয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রেমের গুঞ্জনের পর কল রেকর্ড। প্রায় মাস দেড়েক ধরে ঢালিউডে আলোচনা-সমালোচনা চলছে। যার মূলে ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, শবনম বুবলী, সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নি। এত দিন বিষয়টি সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ থাকলেও বিষযটি গড়িয়েছে ডিবি পর্যন্ত।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে অপু ও তাপসকে নিয়ে বৈঠকে বসেন ডিবি প্রধান হারুন অর রশীদ। ডিবি কার্যালয় থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তাপস-আপু। খোলাসা করেন বিষয়টি।

তাপস বললেন, ‘কথা প্রসঙ্গে হারুন ভাইয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়। তিনিই সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন। এরপর তার কথা অনুযায়ী আমি ব্যক্তি তাপস হিসেবে একটি অভিযোগ দেই। আমি স্পষ্ট করে বলতে চাই, অপু বিশ্বাসের নামে কোনও অভিযোগ করিনি। আমার অভিযোগ ছিল, ওই কল রেকর্ড কীভাবে ফাঁস হয়েছে, কেন ফাঁস হল, অথবা পরবর্তীতে আমাদের কোনও ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস যাতে না হয়, সে বিষয়ে।

এই সংগীত পরিচালক আরও বলেছেন, ‘আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনা করেছি। হারুন ভাই খুব সুন্দরভাবে আমাদেরকে আইনের ব্যাপারটা বুঝিয়ে দিয়েছেন। আমি অথবা অপু কেউই কোনও আইনি প্রতিযোগিতা করতে আসিনি। আমাদের কাজ হলো আপনাদের বিনোদন দেওয়া।

অপু বিশ্বাস বলেন, ‘তাপস ভাইয়ের সঙ্গে এই প্রথম দেখা, তবে এমন জায়গায় হবে, সেটা আশা করিনি। যাইহোক, চলচ্চিত্রের স্বার্থে পারিবারিক বিষয়গুলো বারবার সামনে না আনাই ভালো। আমরা সবাই মানুষ, আর মানুষ ভুলের উর্ধে নয়। আমার ফেসবুক পেজে যে ভিডিওটি দিয়েছিলাম, তাপস ভাই ও মুন্নি ভাবির প্রতি সম্মানের জায়গা থেকে আমি সেটা আজই ডিলিট করে দেবো।

এদিকে প্রসঙ্গটি নিয়ে ডিবি প্রধান হারুন বলেন, ‘সাইবার বুলিংয়ের শিকার হয়ে তাপস আমাদের কাছে একটা অভিযোগ করেছিল। আজ দুই পক্ষকে ডেকেছিলাম বিষয়টি জানার জন্য। দুই পক্ষই কিন্তু স্ব স্ব ক্ষেত্রে সফল মানুষ। সামান্য একটা বিষয় ঘিরে, তারা যতটা না বলছেন, তার চেয়ে বেশি কিছু সাইবার ক্রিমিনাল ফেসবুক-ইউটিউবে বিভ্রান্তমূলকভাবে প্রচার করছে। তো আজ আলোচনার পর তাদের মধ্যে মিলমিশ হয়ে গেছে, আর কোনও ঝামেলা নেই।

প্রসঙ্গত, ০৪ নভেম্বর ফারজানা মুন্নি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে জানান, তাপসের সঙ্গে চিত্রনায়িকা বুবলী প্রেম করছেন। যদিও স্ট্যাটাসটি কিছুক্ষণের মধ্যেই আবার সরিয়ে দেন তিনি। এর কিছু দিন পর মুন্নির সঙ্গে অপু বিশ্বাসের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাদের আলোচনার মূলে ছিলেন বুবলী। সম্প্রতি শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় একটি অনুষ্ঠানে এসে নিজেদের অবস্থান পরিষ্কার করেন তাপস-মুন্নি। এরপর সেটার বিপরীতে গত ১৭ ডিসেম্বর ভোর রাতে একটি ভিডিও বার্তা দেন অপু বিশ্বাস। যেখানে তিনি অভিযোগের আঙুল তোলেন মুন্নি ও বুবলীর দিকেই।

১৭ ডিসেম্বর ঘটনাক্রমে ঢাকা মেট্রপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) যান তাপস এবং ডিবি প্রধান হারুনের সঙ্গে আলোচনার ফাঁকে বিষয়টি উঠে আসে। অতঃপর একটি অভিযোগ দাখিল করেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই অপু ও তাপসকে নিয়ে আলোচনায় বসেন হারুন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments