ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শীতে নরম ভুট্টা নানা মশলায় মাখিয়ে এখন বিক্রি করছেন অনেকে। স্ট্রিটফুড হলেও ভুট্টার রয়েছে অসংখ্য উপকার। তাই স্বাস্থ্যের কথা মাথায় রেখে স্ট্রিটফুড হিসেবে ভুট্টা খেতেই পারেন।

ভুট্টা স্ট্রিটফুড হলে ভাজাপোড়া থেকে মনোযোগ হটবে। তাহলে অন্তত ক্যালরির চিন্তা নেই। আর সরাসরি আপনার হার্টের জন্য এটা ভালো। দ্রবণীয় ফাইবার রক্তে মিশে হৃদপিণ্ডকে ভালো রাখতে সাহায্য করে।
ভুট্টায় রয়েছে ফাইবার এবং সহজে হজম হয়। আপনার পেটে এই ফাইবার দেরিতে হজম হয় না তাই বাড়তি সুবিধা মিলবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা যাদের তারা এবার শান্তিতে কিছুটা স্ট্রিটফুডে মনোযোগ দিতে পারবেন।
লুটেইন ও লুক্সানজিন নামক দুটো ক্যারটিনয়েড থাকায় ভুট্টা চোখের জন্য উপকারি, যা অনেকেই জানেন না। এমনকি ম্যাকুলার ডিজেনারেশন থেকেও চোখকে রক্ষা করে।
ডায়বেটিস রোগীদের রক্তে শর্করা নিয়ে ভাবতে হয়ই। টাইপ-২ ডায়বেটিস রোগীদের তো স্ট্রিটফুড মানা। সে হিসেবে সুইটকর্নের আছে বাড়তি সুবিধা। এছাড়াও ভুট্টায় আছে ভিটামিন সি। তাই রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments