বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির নিয়ন্ত্রণ কক্ষ
spot_img
spot_img

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির নিয়ন্ত্রণ কক্ষ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ডেঙ্গু প্রতিরোধে আগামী তিন মাসের জন্য নিয়ন্ত্রণ কক্ষ চালু করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এতে ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য, ভবনে মশার লার্ভা, বৃষ্টির পানি আটকে থাকার তথ্য দিয়ে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করতে নগরবাসীকে আহ্বান জানিয়েছেন দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আগামী বৃহস্পতিবার (১৩ জুলাই) থেকে চালু হবে ডিএসসিসির এ নিয়ন্ত্রণ কক্ষ।

সোমবার (১০ জুলাই) বিকেল ৫টায় নগর ভবনে তিনটি অ্যাপস উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান মেয়র।

তিনি বলেন, ডেঙ্গু নিয়ে সচেতনতা সঠিক ও দায়িত্বশীল না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

তাপস আরও বলেন, এখন কেবল মৌসুম শুরু হয়েছে। শ্রাবণ ভাদ্র মাসে এটি আরও বৃদ্ধি পায়। গত ৩০ বছরের তথ্য সেটি বলছে। আমাদেরকে সচেতন হতেই হবে। নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments