বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলামেয়ে নিয়ে আফ্রিদির আবেগঘন বার্তা
spot_img
spot_img

মেয়ে নিয়ে আফ্রিদির আবেগঘন বার্তা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কিছুদিন আগেই পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদির সঙ্গে মেয়ের বিয়ে দেন শহীদ আফ্রিদি। এবার মেজো মেয়ের বিয়ের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। ইনস্টাগ্রামে মেয়েকে অভিনন্দন জানিয়ে আবেগঘন পোস্ট দেন আফ্রিদি।

মেয়ের সঙ্গে বেশকিছু ছবি শেয়ার করে পোস্টে আফ্রিদি লেখেন, ‘মেরি পেয়ারি বেটি’ (আমার প্রিয় মেয়ে) মনে হচ্ছে কিছু দিন আগে, আমি তোমাকে আমার বাহুতে জড়িয়েছিলাম – এবং সেদিন, আমি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি কখনই তোমার পাশ ছাড়ব না।

তিনি আরও লেখেন, ‘যদিও তুমি তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছ, তবে তুমি সবসময় আমার হৃদয়ে থাকবে কারণ আমিই সেই ব্যক্তি যে তোমাকে প্রথম ভালোবেসেছি।

গত ৩ ফেব্রুয়ারি শহীদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাহিন শাহ আফ্রিদি। বাগদানের দুই বছর পর করাচির এক মসজিদে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাহিন-আনশা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments