বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওডেল্টা হসপিটালের কাট অফ প্রাইস ১১ টাকা: ১০ টাকায় পাচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা
spot_img
spot_img

ডেল্টা হসপিটালের কাট অফ প্রাইস ১১ টাকা: ১০ টাকায় পাচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকায় ডেল্টা হসপিটালের কাট-অফ প্রাইস ১১ টাকা নির্ধারিত হয়েছে। এর ১০ শতাংশ কমে অর্থাৎ শেয়ার প্রতি ১.১০ টাকা কমে আইপিও আবেদন সাধারণ বিনিয়োগকারীরা। তবে যেহেতু ১.১০ টাকার কমে গেলে শেয়ার প্রতি ৯.৯০ টাকায় বা ফেসভ্যালুর নিচে নেমে যায় তাই সাধারণ বিনিয়োগকারীরা ফেসভ্যালু ১০ টাকাতেই ডেল্টা হসপিটালের শেয়ার পেতে আইপিও আবেদন করবেন বিনিয়োগকারীরা।

ডেল্টা হসপিটালের নিলামে সর্বোচ্চ থেকে কাট-অফ প্রাইস পর্যন্ত দর প্রস্তাবকারীরা, তাদের প্রস্তাবিত দরে ৩১ কোটি ৫৪ লাখ ২৯ হাজার টাকার শেয়ার কিনবেন। আর কাট-অফ প্রাইস থেকে ১০ শতাংশ কম দরে বা প্রতিটি ১০ টাকা করে ১৮ কোটি ৪৫ লাখ ৭১ হাজার টাকার শেয়ার প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ইস্যু করা হবে।

রবিবার (২২ মার্চ) বিকাল ৫টায় শুরু হওয়া বিডিংয়ের ৭২ ঘন্টায় বা বুধবার (২৫ মার্চ) বিকাল ৫টায় এই কাট-অফ প্রাইস নির্ধারিত হয়েছে।

বিডিংয়ে ৮৮ জন বিডার দর প্রস্তাব করেন। এরমধ্যে ১৫ টাকা দরে সবচেয়ে বেশি ১৪ জন বিডার দর প্রস্তাব করেছেন। এরপরে ১৪ টাকায় দ্বিতীয় সর্বোচ্চ দর প্রস্তাব করেছেন ১১ জন বিডার।

বিডিংয়ে ৮৮ জন বিডার সর্বোচ্চ ৪৬ টাকা থেকে সর্বনিম্ন ১১ টাকার মধ্যে দর প্রস্তাব করেছেন। তারা মোট ৩২ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার ৯০০ টাকার দর প্রস্তাব করেছেন।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭১৮তম সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেয়া হয়।

কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৫০ কোটি টাকা উত্তোলন করবে। যা দিয়ে যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করা হবে।

৩০ জুন ২০১৯ সমাপ্ত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) দাঁড়িয়েছে ৪৫.৮৪ টাকায় এবং শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতিত) দাঁড়িয়েছে ১৬.৬২ টাকায়। আর ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.১০ টাকা।

কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং রেজিস্টার টু দ্য ইস্যুর দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments