ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফুটবল দুনিয়ায় গুঞ্জনের পাখা মেলেছে আর্জেন্টাইন সুপারস্টার মেসিকে নিয়ে। মেসি নাকি সৌদি আরবের আল হিলাল ক্লাবে খেলতে যাচ্ছেন। তার সঙ্গে চুক্তির আলোচনা হতে যাচ্ছে। ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের আল নাসর ক্লাবে খেলবেন। আর মেসিকে নেওয়ার জন্য টাকার বস্তা নিয়ে ঘুরছে আল হিলাল।

স্প্যানিশ সংবাদ এসব কথা কান দিতেই রাজি না। তারা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন মেসি তার ঘর পিএসজিতেই আছেন এখানেই থাকবেন। সৌদি আরব থেকে কোনো আমন্ত্রণই পাননি মেসি। কারণ পিএসজি এবং মেসি খুব শিগগিরই আলোচনায় বসবে।
প্রায় দুই দশক ইউরোপের ফুটবলে দাপট দেখানো ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরে পা রাখার পর থেকেই এই ক্লাবের প্রধান প্রতিপক্ষ আল হিলাল ক্লাব টেক্কা দিতে নড়েচড়ে বসেছে। আল হিলাল ক্লাবের সঙ্গে মেসির চুক্তির ব্যাপারে সৌদি আরব গিয়েছেন মেসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.



























Recent Comments