বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদতিন কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
spot_img
spot_img

তিন কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই বিমা কোম্পানি এবং একটি ব্যাংকের সর্বশেষ ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। পৃথক ক্রেডিট রেটিং সংস্থার মূল্যায়নে প্রতিষ্ঠানগুলোর দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি রেটিংয়ের পাশাপাশি স্থিতিশীল (স্ট্যাবল) আউটলুক বহাল রাখা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সার্ভেইলেন্স রেটিং নির্ধারণ করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি। কোম্পানিটির দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ‘এএ+’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-১’ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে এর আউটলুক স্থিতিশীল (স্ট্যাবল) রাখা হয়েছে।

এই রেটিং নির্ধারণে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৬ সালের ২৩ জুন পর্যন্ত প্রাসঙ্গিক গুণগত তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

অন্যদিকে, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডোর সার্ভেইলেন্স রেটিংও প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি। কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-১’ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির আউটলুকও স্থিতিশীল (স্ট্যাবল) রাখা হয়েছে।

এশিয়াপ্যাক ইন্স্যুরেন্সের এ রেটিং নির্ধারণে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৬ সালের ২২ জুন পর্যন্ত সংশ্লিষ্ট গুণগত তথ্য বিবেচনা করা হয়েছে।

এদিকে, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির সার্ভেইলেন্স রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব)। ব্যাংকটির দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-১’ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ব্যাংকটির জন্য স্থিতিশীল (স্ট্যাবল) আউটলুক বহাল রাখা হয়েছে।

ডাচ্-বাংলা ব্যাংকের রেটিং নির্ধারণে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

প্রকাশিত রেটিং অনুযায়ী, তিনটি প্রতিষ্ঠানই তাদের আর্থিক সক্ষমতা ও ঋণ পরিশোধ সক্ষমতার ক্ষেত্রে শক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে বলে মূল্যায়ন করেছে সংশ্লিষ্ট রেটিং সংস্থাগুলো।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments