ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার, ২৭ জুন সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯.৯১ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৭৫১ বারে ২৫ লাখ ৯১ হাজার ৯৯১টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯.৮৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির দর ৩ টাকা ২০ পয়সা বা ৭.৮০ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, রহিমা ফুড, প্রাইম টেক্সটাইল, এম.এল ডাইং, বিডি অটোকার্স ও ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

































Recent Comments