ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৪ তম বার্ষিক সাধারন সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার,২৭ জুন ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত সভায় ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করা হয়েছে।

ভার্চুয়াল এ সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান এনামুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় কোম্পানিটির ভাইস চেয়ারম্যান ইলিয়াস সিদ্দিকী, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল খালেক, বীমা দাবী কমিটির চেয়ারম্যান ছবিরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান সফর রাজ হোসেন, নমিনেশন ও রিমিউনারেশন কমিটির চেয়ারম্যান মুহাম্মদ নজরুল ইসলাম, পরিচালক জয়নুল আবেদীন জামাল, বেগম খাদিজাতুল আনোয়ার,এমপি, মোরশেদুল শফি, তাহরির নাওয়াজ, তৌফিকুল ইসলাম চৌধুরী, তৌহিদুল আলম, মমতাজ বেগম, হাসিনা বানু, আবরারুল হক, ফারাজ করিম চৌধুরী ও জিয়া উদ্দিন, বিকল্প পরিচালক রাশেদা বেগম নিরপেক্ষ পরিচালক জামাল আবদুল নাছের চৌধুরী ও মোঃ রফিকুল ইসলাম মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব এ এম এম মহিউদ্দিন চৌধুরী ও সিএফও মাসুদ হোসাইন সহ কোম্পানীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেয়ারহোল্ডারগণ মহামারী কোভিড-১৯ সত্ত্বেও কোম্পানীর পারফরমেন্সে বিশেষ করে প্রিমিয়াম ও এফডিআর বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। সভায় পাবলিক শেয়ারহোল্ডারদের মধ্যে থেকে বেগম হাসিনা বানু ও আবরারুল হক পুনরায় পরিচালক নির্বাচিত হন। সভা সঞ্চালন করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানী সেক্রেটারী শেখ মোহাম্মদ আনোয়ার উদ্দিন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
























Recent Comments