বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাদলের জয় যেভাবে বিশ্লেষণ করলেন মাশরাফি
spot_img
spot_img

দলের জয় যেভাবে বিশ্লেষণ করলেন মাশরাফি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে শ্রীলঙ্কার গ্রুপ পর্বে বিদায় নেওয়ার শঙ্কায় পড়ে গেছে। বাংলাদেশ দলের পরের ধাপে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ছোট্ট এই জয়ের তাই মাহাত্ম অনেক। বিষয়টি নিয়ে এক পোস্ট করে সাবেক অধিনায়ক মাশরাফি লিখেছেন, ম্যাচ হ্যান্ডস্যামলি জিতলে ভালো হতো। তবে এই জয়েই চাপ থেকে মুক্তি পাবে দল।

তিনি ফেসবুক পোস্টে ম্যাচ বিশ্লেষণ করে লিখেছেন, ‘বোলিংই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। যে ধরনের উইকেটে খেলা হচ্ছে তাতে ভরসা না করার কোন কারণ নাই। রিশাদ, মুস্তাফিজ, তাসকিন, সাকিব জুনিয়ার সবাই দারুণ বোলিং করেছে। এর মধ্যে অবশ্যই রিশাদ একটু আলাদা। কারণ তার প্রথম বিশ্বকাপ ম্যাচ, তারপর আবার এমন সময় বোলিং করেছে যখন খেলা দুই দলের দিকেই ছিল। চাপ সামলে দারুণভাবে বাংলাদেশের দিকে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে।

অনেক দিনের লেগ স্পিনারের আক্ষেপ হয়তো মিটতে যাচ্ছে, যদিও অনেক সময় বাকি। মুস্তাফিজের জন্য এই বিশ্বকাপ স্বর্গে থাকার মতো। কারণ এর চেয়ে আইডিয়াল উইকেট সে হয়তো খুব কম পাবে। তানজিম সাকিব সিলেকশন নিয়ে অনেক কথা হলেও সে ঠিকই তার সেরাটা বের করে এনেছে, এজন্য অবশ্যই সিলেকশন প্যানেলকে ধন্যবাদ দিতে হবে।

ব্যাটিং এমনিতেই এই উইকেটে একটু কঠিন হবে। তবে লিটনের দায়িত্বশীল এবং হৃদয়ের সাহসী ব্যাটিং হয়তো সামনের ম্যাচগুলোয় অনেক সাহস যোগাবে। তারপরও মনে করি, এ ম্যাচ আরও হ্যান্ডস্যামলি জেতা উচিত ছিল। যা-ই হোক দিনশেষে জয় জয়ই। কারণ দল এমনিতেই ওনেক চাপে ছিল।

যে ধরনের উইকেটে খেলা হচ্ছে এটা আমাদের দলের জন্য অবশ্যই ভালো। কারণ স্লো ট্রাক মানেই আমাদের সুযোগ সব সময়ই থাকবে। অনেক কষ্টের জয়, পরেরগুলো সহজ হোক এই প্রত্যাশা। ওহ, রিয়াদ ইউ অলওয়েজ বিউটি আন্ডার প্রেসার।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments