বুধবার, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণদুই খাতের দরপতনে কুপোকাত পুঁজিবাজার: মিউচ্যুয়াল ফান্ডে রক্ষা
spot_img
spot_img

দুই খাতের দরপতনে কুপোকাত পুঁজিবাজার: মিউচ্যুয়াল ফান্ডে রক্ষা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ব্যাংক এবং ইন্স্যুরেন্স সেক্টরের দরপতনে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে মিউচ্যুয়াল ফান্ডের ‍উত্থানে সূচকের এতোটা বেশি পতন হয়নি।

জানা যায়, আজ ১৩ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫০ শতাংশ বা ৩০.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৬.০৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৯৩.৪৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯২.৫৭৭৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। সারাদিনে ডিএসইতে ৭২ কোটি ২০ লাখ ৮৯ হাজার ২৭৯টি শেয়ার ৩ লাখ ১২ হাজার ৪২৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৬৯ কোটি ৭ লাখ ৫৬ হাজার টাকা।

গত কার্যদিবসে ১০ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ১১.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৬৬.৬৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৯৯.৪৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২০৫.১০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২০৯টির, কমে ১৪৯টির এবং অপরিবর্তিত থাকে ৯টির। সারাদিনে ডিএসইতে ৮৫ কোটি ৬৩ লাখ ৯০ হাজার ১২৭টি শেয়ার ৩ লাখ ৬৭ হাজার ৬৩৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয়েছিল ২ হাজার ৬৬৯ কোটি ২৫ লাখ ৯৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৬০০ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩২ শতাংশ বা ৫৬.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৫২৮.৩৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২২ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৪৪টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯০ কোটি ১ লাখ ৪৮ হাজার ৮০৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১৪ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৭৭ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ২৪ কোটি ৬২ লাখ ৭০ হাজার ২৬৮ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/রু.এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments