ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর পর দর বৃদ্ধি পেয়ে তিন কোম্পানির শেয়ার দর সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। কোম্পানিগুলো হলো: পেপার প্রসেসিং, মুন্নু ফেব্রিক্স,বিডি মনোস্পুল পেপার, সুহৃদ ইন্ডাষ্ট্রিজ এবং ফ্যামিলিটেক্স বিডি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ওটিসি থেকে ফিরেপেপার প্রসেসিংয়ের শেয়ার দর ১০ শতাংশ বা ১.৬০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৭.৬০ টাকায় লেনদেন হয়। মুন্নু ফেব্রিক্সের শেয়ার দর ১০ শতাংশ বা ১ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১১ টাকায় লেনদেন হয়। বিডি মনোস্পুলের শেয়ার দর ১০ শতাংশ বা ৫ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৫৫ টাকায় লেনদেন হয়।
এদিকে সুহৃদ ইন্ডাষ্ট্রিজের শেয়ার দর ১০ শতাংশ বা ১.৭০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৮.৭০ টাকায় লেনদেন হয়। ফ্যামিলিটেক্স বিডির শেয়ার দর ১০ শতাংশ বা ০.৩০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩.৩০ টাকায় লেনদেন হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments