সোমবার, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনদেবের ‘দাদাগিরি’তে অহনা দত্তের স্বপ্নপূরণ
spot_img
spot_img

দেবের ‘দাদাগিরি’তে অহনা দত্তের স্বপ্নপূরণ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিনোদন জগতের ছোটপর্দার একাধিক অভিনেত্রী বড়পর্দায় অভিনয় করার সুযোগ পেয়েছেন। তবে তার থেকেও বড় কথা— টালিউড অভিনেতা দেবের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়েছেন অনেক অভিনেত্রী। এবার সেই সুযোগ পেলেন অভিনেত্রী অহনা দত্ত। দেবের সঙ্গে একমঞ্চে নাচ করার সুযোগ পেলেন তিনি। একটা স্বপ্নপূরণ হলো অভিনেত্রীর। সম্প্রতি জি বাংলার পর্দায় শুরু হয়েছে ‘দাদাগিরি’, সেখানেই মনের মানুষের সঙ্গে নাচ করে স্বপ্নপূরণের কথা জানালেন অহনা দত্ত।

নতুন বাংলার ‘দাদাগিরি’ নতুন দাদা দীপক অধিকারী দেব। নতুন ‘দাদা’ হিসেবে চ্যালেঞ্জ নিয়েছেন দেব। যদিও নিজেকে ‘দাদা’ বলতে নারাজ তিনি। বরং তার মুখে ঘুরেফিরে আসছে সৌরভেরই নাম। তিনি বারবারই বলছেন, সবার দাদা একজনই— তিনি সৌরভ গাঙ্গুলি।

তবে এবার কলকাতার দাদা সৌরভ গাঙ্গুলি নন; এবারের দাদা হলেন দেব। প্রথমে অনেকেই মনে করেছিলেন সৌরভের পরিবর্তে দেবকে কতটা দর্শকরা মেনে নিতে পারবেন তা নিয়ে সন্দেহ রয়েছে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল নিজের স্বভাব-সিদ্ধ ভঙ্গিতে সবার মন জয় করতে পেরেছেন এ পাগলুখ্যাত অভিনেতা।

নতুন দাদাগিরির শুরুর দিনেই উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। এ ছাড়া দেবকে সঙ্গ দিতে আসেন কোয়েল মল্লিকও। তবে এবার মঞ্চে দেবের সঙ্গে নাচ করতে দেখা যায় অহনা দত্তকে। দেবের সঙ্গে এভাবে স্ক্রিন শেয়ার করার বহুদিনের স্বপ্ন ছিল অভিনেত্রীর, অবশেষে সেই স্বপ্ন হয়েছে পূরণ।

সম্প্রতি জি বাংলা সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে— দাদাগিরির মঞ্চে প্রতিযোগী হয়ে এসেছেন অহনা দত্ত। সেই প্রতিযোগিতা চলাকালে দেব ও শুভশ্রী অভিনীত ‘রোমিও’ সিনেমার জনপ্রিয় গান ‘ঘুম ঘুম এই চোখে’, গানের তালে তালে নাচ করতে দেখা যায় অহনাকে। তবে শুধু অহনা একা নন, এ পর্বে উপস্থিত ছিলেন আরও অনেক অভিনেত্রী। অহনা দত্তের এই বিশেষ মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন তার স্বামী দীপঙ্কর।

উল্লেখ্য, ছোট্ট কন্যাসন্তানকে সামলে ধারাবাহিকে অভিনয় করছেন অহনা দত্ত। এ মুহূর্তে তিনি অভিনয় করছেন ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকে। সেই ধারাবাহিকেও অহনাকে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments