মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলানা ফেরার দেশে পাড়ি জমিয়েছে বিশ্বকাপে সর্বোচ্চ গোল করা: ফনটেইন
spot_img
spot_img

না ফেরার দেশে পাড়ি জমিয়েছে বিশ্বকাপে সর্বোচ্চ গোল করা: ফনটেইন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) না ফেরার দেশে পাড়ি জমিয়েছে বিশ্বকাপে সর্বোচ্চ গোল করা ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জাস্ট লুইজ ফনটেইন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। কিংবদন্তি এই ফরোয়ার্ডের মৃত্যুতে পুরো ফুটবল বিশ্ব শোকাহত।

ফ্রান্সের হয়ে ফনটেইনের ক্যারিয়ার সাত বছরের। জাতীয় দলের জার্সিতে এই স্ট্রাইকার ২১ ম্যাচে ৩০ গোল করেছেন। এর মধ্যে ১৯৫৮ বিশ্বকাপে মাত্র ছয় ম্যাচ খেলে ১৩ গোল করেছিলেন তিনি।

যা এক বিশ্বকাপে এখনও সর্বোচ্চ গোল করার রেকর্ড হিসেবে টিকে আছে। এক আসরে তার ১৩ গোলের ধারেকাছেও কেউ আর যেতে পারেননি। ১৯৫৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় পেলের ব্রাজিল। ওই বিশ্বকাপ ফ্রান্সের ফনটেইনকেও অমর করেছে।

১৯৩৩ সালে জন্ম নেওয়া ফনটেইনের পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল ১৭ বছর বয়সে। ১১ বছর পেশাদার ফুটবল খেলেছেন তিনি। মাত্র ২৮ বছর বয়সে থামে ইউএসএম কাসাব্লাঙ্কা দিয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করে রিমসে থামেন তিনি। সব মিলিয়ে ক্লাবের হয়ে ২৮৪ ম্যাচ খেলে ২৫৮ গোল করেছেন তিনি।

বুট জোড়া তুলে রাখার পর শীর্ষ পর্যায়ে কোচিংও করিয়েছেন তিনি। ফ্রান্স জাতীয় দলের ডাগ আউটে দাঁড়িয়েছেন। তিন মৌসুম মরক্কোর জাতীয় দলের কোচ ছিলেন। তার আগে ফ্রান্স ক্লাব পিএসজিতে তিন মৌসুম এবং তুলুজে এক মৌসুম দায়িত্ব পালন করেছেন ফনটেইন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments