ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রূপচর্চায় অনেকেই মুখ ও ঘাড়কেই গুরুত্ব দেন বেশি, যার ফলে অযত্নে থেকে যায় হাত ও পা। মুখের চেয়ে হাত ও পায়ের সৌন্দর্য দ্রুত কমে যায়। রোদের তাপ, চুলার তাপ বিভিন্ন কারণে ট্যান পড়ে ত্বক তার স্বাভাবিক উজ্জ্বলতা হারায়। তাই হাত ও পায়ের যত্নে জেনে নেয়া যাক কিছু ঘোরোয়া উপায়।

ত্বকে স্ক্রাবিং করতে হবে নিয়মিত। হাতের অথবা পায়ের ত্বকের যত্নে তা খুব জরুরি। এক্ষেত্রে চকোলেটের গুঁড়ো মিশিয়ে স্ক্রাবার বানিয়ে নিতে পারিন। এ দিয়ে সপ্তাহে দু দিন স্নানের সময় স্ক্রাব করুন। এতে ত্বকের ওপরে জমে থাকা ধুলোময়লা সাফ হয়ে যাবে। এবং ট্যান তুলতেও সাহায্য করবে।
কমলালেবুর খোসার গুঁড়ার সঙ্গে চন্দন কাঠের গুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টে টমেটোর পাল্পও যোগ করা যেতে পারে। এটা হাতে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ভেজা হাতে স্ক্রাব করে ভেজা তোয়ালে দিয়ে মুছে নিন।
চালের আটায় সামান্য হলুদ, বেসন ও মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে পারেন। এবার তা হাতে আর পায়ে লাগিয়ে নিন। ৫-৭ মিনিট সার্কুলার মোশনে ম্যাসাজ করে ধুয়ে নিন।
হাত এবং পায়ের যত্নে আরোও ব্যবহার করতে পারেন লেবু। নিয়মিত হাত-পা পরিষ্কার ও উজ্জ্বল করতে এর ব্যবহার খুবই কার্যকর, তবে এর পর অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।
এছাড়াও শরীরের খোলা অংশে অর্থাৎ মুখের পাশাপাশি হাত-পায়েও সানস্ক্রিন লাগাতে হবে। বাইরে থাকলে ৩ থেকে ৪ ঘণ্টা পরপর সানস্ক্রিন রি-অ্যাপলাই করতে হবে এবং মেঘলা দিনেও সানস্ক্রিন লাগানো বন্ধ করা যাবে না।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


























Recent Comments