মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলামালান-জ্যাকের জমানো জুটি ভাঙলেন: মিরাজ
spot_img
spot_img

মালান-জ্যাকের জমানো জুটি ভাঙলেন: মিরাজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ৪৭.২ ওভারে ২০৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাব দিতে নামা ইংল্যান্ডকে শুরুতেই তিন ধাক্কা দেন দুই বাঁ-হাতি স্পিনার সাকিব ও তাইজুল। এরপর জস বাটলারকে তুলে নেন তাসকিন। পরে জ্যাককে ফিরিয়েছেন মিরাজ।

ইংল্যান্ড ২৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১০ রানে ব্যাট করছে। তিনে নামা ডেভিড মালান ৪৬ রানে খেলছেন। তার সঙ্গী স্পিন অলরাউন্ডার মঈন আলী। এর আগে ওপেনার জেসন রয় ৪ রান করে সাকিবের বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। অন্য ওপেনার ফিল সল্ট ১২ রান করে তাইজুলের বলে বোল্ড হয়েছেন। এরপর বাঁ-হাতি স্পিনার তাইজুল ৬ রান করা জেমস ভিন্সিকে স্টাম্পিং-এর ফাঁদে ফেলেন।

তাসকিনের জোরের ওপর করা বলে জস বাটলার খোঁচা দিয়ে স্লিপে নাজমুল শান্তর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। দলের রান তখন ৬৫। এরপর ৩৮ রানের জুটি দিয়ে মিরাজের বলে ক্যাচ দিয়ে আউট হয়েছেন জ্যাক।

এর আগে বাংলাদেশের হয়ে ৮২ বলে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেছেন তিনে নামা নাজমুল শান্ত। ছয়টি চারের শটে ওই রান করেন তিনি। এছাড়া মাহমুদউল্লাহ ৩১, তামিম ইকবাল ২৩ ও মুশফিকুর রহিম ১৭ রান করেছেন।

ইংল্যান্ডের হয়ে পেসার জোফরা আর্চার ও মার্ক উড এবং স্পিনার মঈন আলী ও আদিল রশিদ দুটি করে উইকেট নিয়েছেন। উইল জ্যাক ও ক্রিস ওকস নিয়েছেন একটি করে উইকেট।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments