সোমবার, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলানিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টিতে ভারতের ইতিহাস
spot_img
spot_img

নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টিতে ভারতের ইতিহাস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে ৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে ৫-০ ব্যবধানে তাদেরকে হোয়াইটওয়াশ করে ইতিহাসের জন্ম দিয়েছে ভারত। ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে প্রথম দল হিসেবে আন্তর্জাতিক সিরিজ জয়ের কীর্তি গড়লো টিম ইন্ডিয়া।

রোববার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করা ভারত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৬৩ রান করে ভারত। রোহিত শর্মার ৪১ বলে ৬০ আর লোকেশ রাহুলের ৩৩ বলে ৪৫ রানের ঝড়ো দুই ইনিংসে ভর করে লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছিল ভারত। শ্রেয়াস আয়ার ৩১ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন।

জবাবে কিউইরা ১১তম ওভারেই ১০০ রানের গণ্ডি পেরিয়েছিল। ২৯ বলে ফিফটি করেছেন সেইফের্ট। ২৪ বলেই ৪১ রান করে ফেলেছিলেন রস টেলর। শেষ ৯ ওভারে নিউজিল্যান্ডের যখন ৫৭ রান দরকার, তখনই বিপত্তির শুরু। ৩০ বলে ৫০ রান করা সেইফের্ট আউট হওয়ার পর ড্যারিল মিশেলও বেশিক্ষণ টিকতে পারেননি।

রানের গতি থমকে যাওয়া ও ব্যাটসম্যানদের বিদায়ের দৃশ্য দেখা রস টেলর একপ্রান্তে আশার প্রতীক হয়ে দাঁড়িয়ে ছিলেন। শেষ ৩ ওভারে ৩১ রান দরকার, হাতে ৩ উইকেট; এমন সময়ে সাইনির প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৪৭ বলে ৫৩ রানের ইনিংস খেলে তিনি প্যাভিলিয়নে ফিরলে কিউইরা ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে।

শেষ ১২ বলে স্বাগতিকদের দরকার ছিল ২৪ রান। বুমরাহর ওভারে মাত্র ৩ রান আসলো, টিম সাউদি আউট হলেন। তাই শেষ ওভারে জয়ের সমীকরণ দাঁড়ায় ২১ রান, হাতে ১ উইকেট।

শার্দুল ঠাকুরের করা শেষ ওভারের প্রথম প্রথমটি ছিল ডট। দ্বিতীয় বলে হামিশ বেনেটের ছক্কা, পরের বলে আবার ডট। তখন সমীকরণ বলছে, ৩ বলে দরকার ১৫ রান। চতুর্থ বলে আবারও ছক্কা, অর্থাৎ ২ বলে দরকার ৯। কিন্তু পরের বলের ডট হওয়ায় আর পেরে ওঠেনি নিউজিল্যান্ড। শেষ বলে বেনেটের পক্ষে ১ রানের বেশি আর নেয়া সম্ভব হয়নি।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments