শুক্রবার, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলানিউ জিল্যান্ড সিরিজে নতুন কোচিং প্যানেল ঘোষণা করলো: পিসিবি
spot_img
spot_img

নিউ জিল্যান্ড সিরিজে নতুন কোচিং প্যানেল ঘোষণা করলো: পিসিবি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাচ্ছে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ। এই দুই সিরিজকে সামনে রেখে শুক্রবার নতুন কোচিং প্যানেল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সিরিজে পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধান কোচ করা হয়েছে গ্রান্ট ব্রাডবার্নকে। তিনি ১১ এপ্রিল পাকিস্তানে এসে নতুন দায়িত্ব নিবেন।

তিনি অবশ্য এর আগে ২০১৮ সালে পাকিস্তানের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছিলেন। দায়িত্ব পালন করেছিলেন হাই-পারফরম্যান্স দলের প্রধান কোচের। ২০২১ সালে রমিজ রাজা পিসিবির সভাপতি হওয়ার পর তিনি দায়িত্ব ছেড়ে যান। ব্রাডবার্নের সহকারী করা হয়েছে আব্দুল রেহমানকে।

এদিকে ব্যাটিং কোচ করা হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু পুটিককে।

পাকিস্তানের সাবেক পেসার উমর গুলকে করা হয়েছে বোলিং কোচ। গুল ও আব্দুল রেহমান আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৪, ১৫, ১৭ এপ্রিল লাহোরে হবে তিনটি টি-টোয়েন্টি। এরপর ২০ ও ২৪ এপ্রিল রাওয়ালপিন্ডিতে হবে সিরিজের বাকি দুটি। রাওয়ালপিন্ডিতে ২৭ ও ২৯ এপ্রিল হবে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ। এরপর ৩, ৪ ও ৭ মে করাচিতে হবে সিরিজের বাকি তিন ওয়ানডে।

নিউ জিল্যান্ড সিরিজে পাকিস্তানের কোচিং প্যানেল: রেহান উল হক (ম্যানেজার),
গ্রান্ট ব্রাডবার্ন (প্রধান কোচ), আব্দুল রেহমান (প্রধান কোচের সহকারী), অ্যান্ড্রু পুটিক (ব্যাটিং কোচ), উমর গুল (বোলিং কোচ), ক্লিফে ডেকোন (ফিজিওথেরাপিস্ট), ড্রিকুস সাইমন (স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ), তালহা ইজাজ (অ্যানালিস্ট), মেজর (অবঃ) আজহার আরিফ (সিকিউরিটি ম্যানেজার), ডা. নাজিব সমরো (টিম ডাক্তার), মালাং আলী (ম্যাসেউর)।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments