ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পদ্মা ব্যাংক পিএলসি-এর বোর্ড সভা বৃহস্পতিবার, ২১ আগস্ট অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদ্মা ব্যাংকের চেয়ারম্যান মো শওকত আলী খানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভাটি পরিচালনা করেন পদ্মা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. তালহা
(বর্তমান দায়িত্ব)।
পদ্মা ব্যাংকের পরিচালকবৃন্দ, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমান, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম, মোহাম্মদ মাসুদুর রহমান, তামিম মারজান হুদা, স্বতন্ত্র পরিচালক মো. রুকুনুজ্জামান ব্যারিস্টার-অ্যাট-ল এবং এএইচএম আরিফুল ইসলাম এফসিএ সভায় উপস্থিত ছিলেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

























Recent Comments