বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদশেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধিতে উদ্বিগ্ন কে অ্যান্ড কিউ
spot_img
spot_img

শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধিতে উদ্বিগ্ন কে অ্যান্ড কিউ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার কারণে কোম্পানি কর্তৃপক্ষও উদ্বেগ প্রকাশ করেছে।

রবিবার (২৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কে অ্যান্ড কিউ এর শেয়ারদর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যা তলবের উত্তরে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে তাদের কোম্পানির শেয়ারদর বৃদ্ধি দেখে তারা অবাক এবং উদ্বিগ্ন। কারণ তাদের অপারেশনাল বা কাঠামোগত কোনো পরিবর্তন আসেনি। যাতে শেয়ারদর এভাবে বাড়ার কোনো কারণ নেই।

গত ৮ জুলাই কে অ্যান্ড কিউ এর শেয়ারের দাম ছিল ১৯৮.৬০ টাকায়। আর ২১ আগস্ট লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ৩৫২.১০ টাকায়। অর্থাৎ দেড় মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারটির দর বেড়েছে ১৫৩.৫০ টাকা বা ৭৭ শতাংশ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments