শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনপপ তারকা শাকিরার বিচার শুরুর নির্দেশ
spot_img
spot_img

পপ তারকা শাকিরার বিচার শুরুর নির্দেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অভিযোগ প্রমাণ হলে আট বছরের কারাদণ্ড এবং বিপুল অংকের জরিমানা চাইছেন প্রসিকিউটররা। কর ফাঁকির অভিযোগে কলম্বিয়ান পপ তারকা শাকিরার বিচারের অনুমোদন দিয়েছেন স্পেনের একটি আদালত। জানা গেছে, শাকিরার বিরুদ্ধে ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে ১ কোটি ৪৫ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ এনেছেন স্প্যানিশ প্রসিকিউটররা।

৪৫ বছর বয়সী শাকিরা বারবার বলে আসছেন তিনি কোনো অন্যায় করেননি এবং বিচার এড়াতে কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন তিনি। তার পাবলিক রিলেশন ফার্ম বলছে, তিনি ইতোমধ্যে তার সমস্ত পাওনা এবং অতিরিক্ত ৩০ লাখ ইউরো সুদ পরিশোধ করেছেন। বার্সেলোনার কাছে এসপ্লুগেস ডি লব্রেগাত শহরের আদালত বলছে শাকিরাকে কর জালিয়াতির ছয়টি অভিযোগের মুখোমুখি হতে হবে। বিচার শুরুর তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

২০১২ থেকে ২০১৪— তিন বছরে শাকিরা ২০০ দিনের বেশি সময় স্পেনে থেকেছেন। বার্সেলোনার প্রসিকিউটররা বলছেন, এ কারণে তার স্পেনে কর দেওয়া ছিল। শাকিরার পুরো নাম শাকিরা ইসাবেল মেবারাক রিপোল। ফুটবলার জেরার্ড পিকের সাথে সম্পর্কে জড়ানোর পর লম্বা একটা সময় তিনি স্পেনে কাটিয়েছেন। এই যুগলের দুটি সন্তান রয়েছে। শাকিরা ও পিকে কিছুদিন আগে তাদের ১১ বছরের সম্পর্কে ইতি টেনেছেন। সূত্র: এবিসি নিউজ

ডেইলি শেয়ারবাজার ডটকম/এসএস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments