ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের ক্রিকেট ও সিনেমা অঙ্গনের সবচেয়ে বড় দুটি আলোচিত নাম হচ্ছেন সাকিব আল হাসান ও শাকিব খান। ক্রিকেট বিশ্বে বাংলাদেশের অ্যাম্বাসেডর বলা হয় সাকিব আল হাসানকে। আর শাকিব খান হচ্ছে দেশীয় সিনেমার সুপারস্টার।

পেশাগত কাজে দুজনকেই থাকতে হয় তুমুল ব্যস্ত। ফলে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক থাকলেও সচরাচর দেখা-সাক্ষাৎ হয় না তাদের। তবে এবার শুধু দেখাই নয়, একত্রে কাজ করার বিষয়েও চুক্তিবদ্ধ হলেন।
রিমার্ক-হারল্যান নামের সেই প্রতিষ্ঠানের সঙ্গে ইতোপূর্বে পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন শাকিব খান। এই প্রতিষ্ঠানটিতেই শুভেচ্ছাদূত হয়ে যোগ দিলেন সাকিব আল হাসান। তবে কোম্পানিটির নতুন ব্র্যান্ড ‘টাইলক্স’র জন্য। শনিবার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে ঘটা আয়োজনে শাকিব-সাকিব চুক্তিস্বাক্ষর সেরেছেন। যেখানে শাকিব খানও হাজির ছিলেন।
এ সময় শাকিব খান বলেন, ‘সাকিব আল হাসান কিংবা শাকিব খান, যে নামে ডাকা হোক; উই আর ব্রাদার। আজকে একটা অলরাউন্ডার ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হলো বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব আল হাসান শুধুই যুক্ত হয়নি, বরং উচ্ছ্বসিত মনে যুক্ত হয়েছে। কারণ সে-ও বুঝেছে, এটা সত্যিই একটা বিশ্বমানের পণ্য। যেটা ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। আমরা একসঙ্গে কাজ করবো, এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবো।
গত জানুয়ারিতে রিমার্ক-হারল্যানের সঙ্গে যুক্ত হন শাকিব খান। প্রতিষ্ঠানটি কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার ও স্কিন কেয়ার ইত্যাদি বিষয়ক পণ্য উৎপাদন ও বাজারজাত করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments