সোমবার, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএক্সক্লুসিভপুঁজিবাজারে ব্যাংক বিনিয়োগের আদ্যোপান্ত
spot_img
spot_img

পুঁজিবাজারে ব্যাংক বিনিয়োগের আদ্যোপান্ত

মো: আনোয়ার হোসেন: পুঁজিবাজারে তফসিলি ব্যাংকগুলোর বিনিয়োগের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সু্ষ্পষ্ট নির্দেশনা রয়েছে। অনেকেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন। তাই ডেইলি শেয়ারবাজার ডটকমের পাঠকের উদ্দেশ্যে আজকের এই পর্বে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগের বিষয়ে যা বলা হয়েছে তা বিস্তারিতভাবে তুলে ধরা হলো:

  • ডিওএসসার্কুলার নং-02, তারিখ: 16 সেপ্টেম্বর, 2013 মোতাবেক ** পুঁজিবাজারে কোন ব্যাংক-কোম্পানীর মোট বিনিয়োগের বাজার মূল্য সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণীতে উল্লেখিত ঐ ব্যাংক কোম্পানির আদায়কৃত মূলধন, শেয়ার প্রিমিয়াম হিসাবে রক্ষিত স্থিতি, সংবিধিবদ্ধ সঞ্চিতি ও রিটেইন্ড আর্নিংস এর মোট পরিমাণের ২৫% এর বেশি হবে না।
  • ** পুঁজিবাজারে কোন ব্যাংক-কোম্পানির মোট বিনিয়োগ নির্ণয়ের ক্ষেত্রে নিম্নোক্ত উপাদানগুলো অন্তর্ভুক্ত হবে না :
  1. ব্যাংক কোম্পানি আইন, 1991 অনুসারে সহজে বিনিময়যোগ্য সম্পদ সংরক্ষণে ব্যবহার উপযোগী অনুমোদিত সম্পত্তি নিদর্শন-পত্র;
  2. বিশেষ উদ্দেশ্যে গঠিত এবং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত নয় এরূপ Public Sector Enterprise এর শেয়ার/ডিবেঞ্চার;
  3. অন্যান্য তফসিলি ব্যাংক কর্তৃক ইস্যুকৃত Tier 2 মূলধনে বিবেচনাযোগ্য এবং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত নয় এরূপ সাব-ডেট ইন্সট্রুমেন্টস;
  4. সেন্ট্রাল ডিপোজিটরী (বিডি) লি: স্টক এক্সচেঞ্জগুলোর শেয়ার ইত্যাদি।
  5. পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এরূপ Equity Share, Non-convertible Cumulative Preference Share, Non-convertible Bond, Debenture, Open-end Mutual Fund. (ডিওএসসার্কুলার নং-02, তারিখ 16 মে, 2019 এ সংযোজিত)

 ডিওএসসার্কুলার নং-02, তারিখ: 24 নভেম্বর, 2015 মোতাবেক :

বিএসইসি কর্তৃক নিবন্ধিত বিশেষ উদ্দেশ্যে গঠিত এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এরূপ কোন তহবিল বা তহবিলসমূহ (Special Purpose Vehicle, Alternative Investment Fund বা সমজাতীয় কোন তহবিল) কোন তফসিলি ব্যাংকের সর্বমোট বিনিয়োগ সীমা হবে 200.00 (দুইশত) কোটি টাকা। যা ব্যাংক কোম্পানি আইন, 1991 (2013 পর্যন্ত সংশোধিত) এর ধারা 26ক এর উপ ধারা (1) এ বর্ণিত পুঁজিবাজার বিনিয়োগ উপাদানসমূহের আওতা বহির্ভূত হবে।

ডিওএসসার্কুলার নং-03, তারিখ: 16মে, 2019 মোতাবেক :

Special Purpose Vehicle (SPV), Alternative Investment Fund বা সমজাতীয় কোন তহবিলের মাধ্যমে বিভিন্ন অবকাঠামোগত প্রকল্পে ব্যাংক ঋণের পরিবর্তে বন্ডের মাধ্যমে অর্থায়নের সুবিধার্থে নিম্নে বির্ণত খাতসমূহের বিপরীতে উল্লিখিত পরিমান অর্থ প্রতিটি একক প্রকল্পে বিনিয়োগযোগ্য হবে :

 

 

ক্রমিক খাত বিনিয়োগযোগ্য অর্থের পরিমাণ
1 সরকারি অবকাঠামোগত প্রকল্প, যথা: বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো, সড়ক ও সেতুসহ যোগাযোগ অবকাঠামো, পর্যটন অবকাঠামো, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি। সর্ব্বোচ্চ 700 (সাতশত) কোটি টাকা বা Single Borrower Exposure Limit এই দুই-এর মধ্যে যা কম। অথবা, ক্ষেত্র বিশেষে মোট মূলধনের/ পরিশোধিত মূলধনের (প্রযোজ্যক্ষেত্রে) 25 (পঁচিশ) শতাংশ।
2 PPP এর আওতায় গৃহীত উপরোক্ত 1নং ক্রমিকের প্রকল্পসমূহ। সর্ব্বোচ্চ 600 (ছয়শত) কোটি টাকা বা Single Borrower Exposure Limit এই দুই-এর মধ্যে যা কম। অথবা ক্ষেত্রবিশেষে মোট মূলধনের/ পরিশোধিত মূলধনের (প্রযোজ্যক্ষেত্রে) 22 (বাইশ) শতাংশ।
3 বেসরকারি খাতের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো, পর্যটন অবকাঠামো, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার। সর্ব্বোচ্চ 600 (ছয়শত) কোটি টাকা বা Single Borrower Exposure Limit এই দুই-এর মধ্যে যা কম। অথবা ক্ষেত্র বিশেষে মোট মূলধনের/ পরিশোধিত মূলধনের (প্রযোজ্যক্ষেত্রে) 20 (বিশ) শতাংশ।

 

এ বিষয়ে ইতোপূর্বে জারিকৃত ডিওএস সার্কুলার নং-02/2015 এ বর্ণিত নির্দেশনার পাশাপাশি এই সার্কুলারের বর্ণিত বিনিয়োগযোগ্য তহবিল ব্যাংক কোম্পানি আইন, 1991 (2018 পর্যন্তসংশোধিত) এর ধারা 26ক এরউপধারা (1) এ বর্ণিত পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ হিসাবায়নে ধর্তব্য উপাদানসমূহের আওতা বহির্ভূত হবে।

  • ডিওএসসার্কুলার নং-01, তারিখ: 10 ফেব্রুয়ারি, 2020 মোতাবেক :

প্রতিটি তফসিলি ব্যাংক পুঁজিবাজারে বিনিয়োগের উদ্দেশ্যে নিম্নের যেকোন উপায় অবলম্বন করে সর্ব্বোচ্চ 200.00 (দুইশত) কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করতে পারে-

  • নিজস্ব উৎস হতে তহবিল যোগানের মাধ্যমে, অথবা
  • ধারণকৃত Treasury bill/Treasury bond রেপোর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক হতে প্র্রয়োজনীয় তহবিল সংগ্রহের মাধ্যমে, অথবা
  • প্রথমে নিজস্ব উৎস হতে তহবিল গঠন করে পরবর্তীতে Treasury bill/Treasury bond রেপোর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক হতে উক্ত পরিমাণ অর্থ সংগ্রহের মাধ্যমে।

এ তহবিল হতে পুঁজিবাজারে বিনিয়োগ ব্যাংক কোম্পানি আইন, 1991 (2018 পর্যন্ত সংশোধিত) এর ধারা 26 ধারায় বর্ণিত বিনিয়োগ সীমার অতিরিক্ত হিসেবে বিবেচিত হবে এবং Solo ও Consolidated উভয় ‍ভিত্তিতে পুঁজিবাজারে বিনিয়োগ হিসাবায়নের অন্তর্ভুক্ত হবে না।

অধিকন্তু, ফেব্রুয়ারি 2025 পর্যন্ত উক্ত পোর্টফোলিওর বাজারভিত্তিক পুন:মূল্যায়ন (শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, Mutual Fund) স্থগিত থাকবে এবং ক্রয়মূল্যের ভিত্তিতে বিনিয়োগ আর্থিক বিবরণীতে প্রকাশ করতে হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments